সোহেল তাজের নতুন স্ট্যাটাস, ভক্তরা মেতেছে নায়কসুলভ ভঙ্গিতে

০২ এপ্রিল ২০১৯, ০৯:৩৬ AM
মঙ্গলবার এই ছবি আপলোড করেছে সোহেল তাজ

মঙ্গলবার এই ছবি আপলোড করেছে সোহেল তাজ

সব সময়ই আলোচনায় থাকেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। ক’দিন আগেই নিজের ভেরিফাইড ফেসবুকে ‘কামিং সুন’ শিরোনামে যে স্ট্যাটাস রস ঢেলেছিলেন। বলেছিলেন, ‘আর ইউ রেডি?’ সোহেল তাজ আসছে আপনার দরজায়। সঙ্গে একটি ভিডিও আপলোড করেছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের এই ছেলে।

আজ মঙ্গলবার নতুন একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। তাতে স্পেশাল কোনো বার্তা না থাকলেও বাইক চেপে সোহেল তাজের নায়কসুলভ ভঙ্গি সবার নজর কেড়েছে। আর এতেই হুমকি খেয়ে লাইক-কমেন্টে নেমেছেন তাজ ভক্তরা। মাত্র দু’ঘন্টার ব্যাবধানে ওই স্ট্যাটাসে ১৯ হাজার লাইক পড়েছে। কমেন্ট হয়েছে প্রায় আট শতাধিক।

স্ট্যাটাসে তাজ লিখেছেন, ‘দরদরিয়া, কাপাসিয়া গ্রামের বাড়ির সামনে, ২৬ মার্চ ২০১৯। আজ থেকে ৪৮ বছর আগে আমার বাবা তাজউদ্দীন আহমদ কে খুঁজতে এসে পাক হানাদার বাহিনী এই বাড়িটিতে আগুন জ্বালিয়ে দেয়। জীবনের ঝুঁকি নিয়ে গ্রাম বাসি পুকুর থেকে পানি এনে আগুন নেভায়- অর্ধেক বাড়ি আগুনে পুড়ে যায়।’

সোহেল তাজের ওই স্ট্যাটাসের কমেন্টে সুজন নামে একজন লিখেছেন, ‘আপনার মতো নেতাকে খুজছে দেশ। আপনি দেশে আসুন। বস আপনাকে ছালাম।’ আরেকজন লিখেছেন, আপনি কি দেশে স্যার?। মো ইনছানুল করিম সিকদার বলেছেন, ভাই, আপনাকে খুব ভালবাসি নির্লোভ,নিরহংকারী ও সত্যবাদীর কারণে। জসিম উদ্দিনের বক্তব্য, আওয়ামী লীগে আপনার মত গঠনমূলক কথাবলা ও দেশপ্রেমিক নেতা প্রয়োজন। এখন যারা ক্ষমতায় তারা প্রায় প্রধানমন্ত্রীর তেল মর্দনকারী, দেশের জন্য নয়, শুধুই নিজের স্বার্থে। আব্দুর রহমানের বক্তব্য, ‘নেতা আপনাকে দেশ ও জাতির খুব প্রয়োজন। ফিরে এসে হাল ধরুন।’ মাহফুজুর রহমান শাহীন লিখেছেন, ‘আপনাকে কাপাসিয়া নয়, ঢাকাতেই বেশি দরকার।’

প্রসঙ্গত, ২০০৮ সালের নির্বাচনে গাজীপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। ২০০৯ সালের ৬ জানুয়ারি সোহেল তাজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিলেও ২০০৯ সালের ৩১ মে মন্ত্রিসভা থেকে আচমকা পদত্যাগ করেন। চলে যান সুদূর যুক্তরাষ্ট্রে। ২০১২ সালের ৭ জুলাই সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন। মাঝেমধ্যে সামাজিক কর্মকাণ্ডে উপস্থিত থাকলেও রাজনীতিতে যুক্ত হবেন না বলে তখন সাফ জানিয়ে দেন সাবেক এ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

সোহেল তাজ ফের আলোচনায় আসেন আওয়ামী লীগের সর্বশেষ জাতীয় কাউন্সিলে। তখন রাজনীতির অন্দরমহলে আলোচনা শুরু হয় যে, সোহেল তাজ রাজনীতিতে সক্রিয় হবেন। ওই সময় তিনি দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। দলের গুরুত্বপূর্ণ পদে সোহেল তাজকে আনা হচ্ছে-এমন গুঞ্জনও শুরু হয়। তবে শেষ পর্যন্ত রাজনীতি ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন।

শিক্ষার মান উন্নত করতে হলে শিক্ষকদের মানোন্নয়ন জরুরি: শিক্ষ…
  • ০৯ মে ২০২৬
আজ রাত জেগে থাকার দিন 
  • ০৯ মে ২০২৬
বিএসএফ-এর গুলিতে দুই বাংলাদেশি নিহতের প্রতিবাদে জেডিপির বিক…
  • ০৯ মে ২০২৬
বাসচালক-হেলপারকে অপহরণ করে লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তা…
  • ০৯ মে ২০২৬
একই দিনে সারাবিশ্বে ঈদ পালন প্রসঙ্গে যা জানালেন বায়তুল মোক…
  • ০৯ মে ২০২৬
জেন্ডার সেইফ ক্যাম্পাসের দাবিতে জাতীয় ছাত্রমঞ্চের মানববন্ধন
  • ০৯ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9