এমপি প্রার্থীর বাৎসরিক আয় কত জানেন?

০৩ ডিসেম্বর ২০১৮, ০৪:২৮ PM
মাশরাফি বিন মর্তুজা

মাশরাফি বিন মর্তুজা

আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন মাশরাফি বিন মর্তুজা। ভাগ্য ও আনুষঙ্গিক সব কিছু ঠিক থাকলে তাকে হবু এমপি বলাই যায়। ইতোমধ্যেই তার মনোনয়ন বৈধও ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও নড়াইল জেলা রিটার্নিং অফিসার আনজুমান আরা। নড়াইল-২ আসন থেকে অন্যান্য সবার মতো তিনিও জমা দিয়েছেন হলফনামা। কিন্তু তার বাৎসরিক আয় কত? উৎসই বা কী?

একাদশ জাতীয় সংসদ নির্বাচনী হলফনামায় মাশরাফি জানিয়েছেন, তিনি কৃষিখাত থেকে বছরে ৫ লাখ ২০ হাজার, ব্যবসা (এমডি, দি ম্যাশ লি.) থেকে ৭ লাখ ২০ হাজার, চাকরি (ক্রিকেট খেলে) করে ৩১ লাখ ৭৪ হাজার এবং অন্যান্য খাত থেকে ১ কোটি ৫৫ লাখ ৪ হাজার ৭০০ টাকা আয় করেন। সবমিলিয়ে হলফনামা অনুযায়ী তার বার্ষিক আয় ১ কোটি ৯৯ লাখ ১৮ হাজার ৭০০ টাকা।

সম্পত্তির বিবরণীতে তিনি জানান, তার মোট ৯ কোটি ১৪ লাখ ৫৯ হাজার ৫১ টাকার (৫০ তোলা স্বর্ণবাদে) সম্পত্তি রয়েছে। এর মধ্যে তার হাতে রয়েছে ১ কোটি ৩৭ লাখ ৮০ হাজার টাকা রয়েছে। তিন ব্যাংকে রয়েছে ৬ কোটি ৩৭ লাখ ২৯ হাজার ৫১ টাকা। এ ছাড়া তার একটি কার, দুটি মাইক্রো এবং একটি জিপ রয়েছে যেগুলোর মূল্য ৯৩ লাখ ৫০ হাজার টাকা।

স্থাবর সম্পত্তি হিসেবে মাশরাফির ২ হাজার ৮০০ বর্গফুটের ফ্ল্যাট রয়েছে যার মূল্য ১ কোটি ৮ লাখ টাকা। এছাড়াও পূর্বাচলে তার একটি প্লট রয়েছে।

অ্যালার্ম ছাড়াই ঘুম ভাঙাতে বদলান ৫ অভ্যাস
  • ২৬ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন অনলাই…
  • ২৬ আগস্ট ২০২৬
স্যাটেলাইট নেটওয়ার্ক আনার ঘোষণা বাংলালিংকের, টাওয়ার ছাড়াই ম…
  • ২৬ আগস্ট ২০২৬
কর্মচারী নিয়োগ দেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য…
  • ২৬ আগস্ট ২০২৬
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই ব…
  • ২৬ আগস্ট ২০২৬
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, চরিত্র ও আমাদের জন্য আদ…
  • ২৬ আগস্ট ২০২৬