এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

২৪ জানুয়ারি ২০২৪, ১১:১২ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৯ PM
বাংলা একাডেমি

বাংলা একাডেমি © লোগো

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৩ পাচ্ছেন ১৬ বিশিষ্ট ব্যক্তিত্ব। আগামী ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁদের হাতে এই পুরস্কার তুলে দেবেন। আজ বুধবার (২৪ জানুয়ারি) বাংলা একাডেমি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের নাম জানিয়েছে।

‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি-২০২৩’-এর সম্মানিত সদস্যের সম্মতিতে এবং বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনক্রমে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার- ২০২৩’ ঘোষণা করা হয়েছে বলে এতে জানানো হয়েছে। এ বছর ১১টি ক্যাটাগরিতে এই ১৬ জন পুরস্কার পাচ্ছেন।

এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন- কবিতায় শামীম আজাদ, কথাসাহিত্যে নূরুদ্দিন জাহাঙ্গীর ও সালমা বাণী, প্রবন্ধ–গবেষণায় জুলফিকার মতিন, অনুবাদে সালেহা চৌধুরী, নাটক ও নাট্যসাহিত্যে (যাত্রা, পালা নাটক, সাহিত্যনির্ভর আর্টফিল্ম বা নান্দনিক চলচ্চিত্র) মৃত্তিকা চাকমা ও মাসুদ পথিক, শিশুসাহিত্যে তপংকর চক্রবর্তী, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় আফরোজা পারভীন ও আসাদুজ্জামান আসাদ, বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায় সাইফুল্লাহ মাহমুদ দুলাল ও মো. মজিবুর রহমান, বিজ্ঞান–কল্পবিজ্ঞান–পরিবেশবিজ্ঞানে ইনাম আল হক, আত্মজীবনী–স্মৃতিকথা–ভ্রমণকাহিনি–মুক্তগদ্যে ইসহাক খান এবং ফোকলোরে তপন বাগচী ও সুমনকুমার দাশ।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬