কোভিড-১৯ সংক্রান্ত গুজব

অনলাইনে কিছু শেয়ারের আগে ৫ প্রশ্ন মাথায় রাখার পরামর্শ জাতিসংঘের

০৩ আগস্ট ২০২১, ০৬:৩৯ PM
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস (ডানে) ও তাঁর টুইটার পোস্ট (বায়ে)

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস (ডানে) ও তাঁর টুইটার পোস্ট (বায়ে) © সংগৃহীত

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, কোভিড-১৯ সংকটকালে ব্যাপকভাবে ষড়যন্ত্র তত্ত্ব, গুজব ও মিথ্যা ছড়ানো হচ্ছে। এসব ছড়ানো বন্ধে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার এক টুইটে তিনি এ আহ্বান জানান।

টুইটে জাতিসংঘের মহাসচিব বলেন, আমরা সবাই আমাদের যার যার জায়গা থেকে ভুল তথ্য ছড়ানো বন্ধে কাজ করতে পারি। অনলাইনে কোনকিছু শেয়ার করার আগে একটু থামুন, সময় নিন এবং তা যাচাই করে নিন।

জাতিসংঘ মহাসচিব তাঁর টুইটে #প্লেজটুপজ হ্যাশট্যাগও ব্যবহার করেন।

অনলাইনে কোনকিছু শেয়ার করার ক্ষেত্রে যে পাঁচটি প্রশ্ন মাথায় রাখার পরামর্শ দিয়েছেন তিনি:

১. পোস্টটি কার বা কে শেয়ার দিয়েছে?

২. সূত্র কী?

৩. কোথা থেকে এসেছে?

৪. কেন আপনি তা শেয়ার করছেন?

৫. কখন এটি প্রকাশিত হয়েছে?

ট্যাগ: জাতিসংঘ
রাজনীতিতে মূল্যায়নের মাপকাঠি: শিক্ষাগত যোগ্যতা নাকি দলের প্…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ আবাসিক হলে ছাত্রদলের কর্মসূচি, উপস্থিত শাবি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
বেরোবিতে ১২০০ শিক্ষার্থী নিয়ে শিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর এক কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জন আটক
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের কারাতে প্রতিযোগিতায় বিএইউএসটি শিক্ষার্থীর ব্…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
পরীক্ষায় নকল—শাস্তি পাওয়া ৬৪ শিক্ষার্থীর মধ্যে রয়েছেন নিষিদ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬