ভুয়া বিশ্ববিদ্যালয় থেকে মমতাজের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি

১৩ এপ্রিল ২০২১, ০২:১৯ PM

© সংগৃহীত

দেশের মূলধারার সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে, জনপ্রিয় সংগীত শিল্পী মমতাজ বেগম ভারতের গ্লোবাল হিউম্যান পিস বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। বিডি ফ্যাক্টচেকের অনুসন্ধানে দেখা গেছে, ভারতে গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি নামে বৈধ কোনো বিশ্ববিদ্যালয় নাই। তবে এই নামে একটি ওয়েবসাইট আছে যারা টাকার বিনিময়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়ে থাকে যা ভারতের দ্যা ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (ইউজিসি) অ্যাক্ট- ১৯৫৬ অনুযায়ী অবৈধ। 

গ্লোবাল ‍হিউম্যান পিস ইউনিভার্সিটি কোনো বিশ্ববিদ্যালয়ই নয়
ভারতের দ্যা ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (ইউজিসি) অ্যাক্ট- ১৯৫৬ এর সেকশন ২২(১) অনুযায়ী, কেন্দ্রীয় অথবা রাজ্য সরকার দ্বারা প্রতিষ্ঠিত কোনো বিশ্ববিদ্যালয়, অথবা ইউজিসি অ্যাক্ট-১৯৫৬ এর ৩ এর অধীনে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়, অথবা সংসদীয় কোনো আইনের আওতায় প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানই শুধু ডিগ্রি প্রদান করতে পারবে। ইউজিসি অ্যাক্ট-১৯৫৬ এর সেকশন ২৩ এ বলা হয়েছে, উপরিউক্ত প্রতিষ্ঠানগুলো ছাড়া আর কেউ “বিশ্ববিদ্যালয়” শব্দটি ব্যবহার করতে পারবে না। গ্লোবাল ‍হিউম্যান পিস বিশ্ববিদ্যালয় ভারতের ইউজিসি অ্যাক্ট-১৯৫৬ অনুযায়ী কোনো বিশ্ববিদ্যালয়ই নয় এবং এটি কোনো ডিগ্রিও প্রদান করতে পারে না। 

ভারতের বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি
ভারতে মোট ৯৭৯টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে কেন্দ্র পরিচালিত বিশ্ববিদ্যালয় ৫৪টি, ভারতের বিভিন্ন রাজ্য পরিচালিত বিশ্ববিদ্যালয় ৪২৫টি, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ৪২৫টি, এবং ইউজিসি অ্যাক্ট-১৯৫৬ এর তিন সেকশন অনুযায়ী বিশ্ববিদ্যালয় হিসেবে গণ্য করা হয় আরও ১২৫টি প্রতিষ্ঠানকে। এর মধ্যে গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটির কোনো নাম নেই। 

গোলমেলে ডোমেইন নাম
গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটির নামে একটি ওয়েবসাইট (ghpuedu.org) পাওয়া গেছে। সাধারণত বিশ্বের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ডোমেইন ডটএডু (.edu) দিয়ে শেষ হলেও এর নামের শেষে রয়েছে ডটওআরজি (.org) যা কেবল বিভিন্ন সংস্থার ক্ষেত্রে ব্যবহার করা হয়।

ডোমেইন যাচাইকারী প্রতিষ্ঠান হুডটইজ (who.is) এ দেখা গেছে, ghpuedu.org এই ডোমেইনটির নিবন্ধন করা হয়েছে ২০১৯ সালের তিন সেপ্টেম্বর। এই বছরের তিন সেপ্টেম্বর সাইটটির মেয়াদ শেষ হয়ে যাবে। সাধারণত প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলোর ডোমেইনের নিবন্ধন অনেক বছরের জন্য করা হয়। সেই তুলনায় এই ডোমেইনটি নতুন এবং মাত্র একবছরের জন্য নিবন্ধন করা হয়েছে।

ইউনিভার্সিটির ঠিকানা ভুল
গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটির ওয়েবসাইট ঘেটে এর স্থায়ী ক্যাম্পাসের কোনো ঠিকানা পাওয়া যায়নি। তবে তাদের কিছু আঞ্চলিক কেন্দ্রের ঠিকানা দেওয়া আছে। এই ঠিকানাগুলো গুগল ম্যাপে সার্চ করে এই সম্পর্কিত কোনো কিছু পা্ওয়া যায়নি। অর্থাৎ ঠিকানাগুলো ভূয়া। এছাড়া ইতালি, সৌদি আরব ও জার্মানিতে বিশ্ববিদ্যালয়টির আঞ্চলিক অফিস থাকার কথা উল্লেখ করলে ওয়েবসাইটে কোনো লিংক কিংবা ঠিকানা দেয়া হয়নি।

নেই কোনো আন্ডারগ্রাজুয়েট ও গ্রাজুয়েট ডিগ্রি
গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটির ওয়েবসাইট ঘেটে দেখা যাচ্ছে, এখান থেকে কোনো আন্ডারগ্রাজুয়েট ও গ্রাজুয়েট ডিগ্রি দেওয়া হয় না। শুধু কিছু অনলাইনভিত্তিক কোর্সের লিংক দেয়া আছে। এছাড়া সম্মানসূচক পিএইচডি ডিগ্রি দেয়া হয় অনেকগুলো বিষয়ে। বিশ্বে এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই যেখানে আন্ডারগ্রাজুয়েট ও গ্রাজুয়েট ডিগ্রি না দিয়ে শুধু সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয়া হয়। 

টাকার বিনিময়ে পিএইচডি
গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটির ওয়েবসাইটে বলা হয়েছে, সম্মানসূচক পিএইচডি’র প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী পেইজে বলা হয়েছে, “To raise funds for charity and to cover research development expenses the details of which may be given in the university website.” অর্থাৎ চ্যারিটি কিংবা গবেষণা উন্নয়ন ব্যয়ের ফান্ড যোগাড় করার জন্য তারা সম্মানসূচক পিএইচডি ডিগ্রি প্রদান করে। 

সম্মানসূচক পিএইচডি ডিগ্রি প্রদানের জন্য বিশ্ববিদ্যালয় কোনো প্রসেসিং ফি নেয় কিনা এর উত্তরে তারা লিখেছে, “Yes, this the university collects to cover the expenses of a public function and a wide press coverage for the awardees if it is conducted.” অর্থাৎ তারা অনুষ্ঠান এবং মিডিয়া কাভারেজের জন্য সম্মানসূচক পিএইচডি ডিগ্রি যাদেরকে দেয়া হয় তাদের কাছ থেকে অর্থ নিয়ে থাকে। এছাড়া প্রশাসনিক ব্যয়, উদযাপন ব্যয় এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা বিভাগকে তহবিল সরবরাহের জন্য ফি প্রদান করতে হয়। সহজ কথায় টাকার বিনিময়ে সম্মানসূচক ভূয়া ডক্টরেট ডিগ্রি দিয়ে থাকে এটি।

অনুসন্ধানের সিদ্ধান্তে বিডি ফ্যাক্টচেক বলছে, গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি ভারতের আইন অনুযায়ী অবৈধ প্রতিষ্ঠান। এমনটি ভারতে এই নামে কোনো বৈধ বিশ্ববিদ্যালয় নাই। এটি টাকার বিনিময়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে থাকে।

ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইউরোপীয় ইউনিয়ন
  • ৩০ মার্চ ২০২৬
মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানো হলো কেন্দ্রীয় ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
তথ্য মন্ত্রণালয়ে চলচিত্র নিমার্তাদের ওপর হামলার অভিযোগ
  • ৩০ মার্চ ২০২৬
‘জুলাই শেখাতে আইসেন না’, নুরের পোস্টের কমেন্টে খোঁচা দিয়ে ক…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাকা-১৭ আসনে নির্বাচনে খরচের হিসাব জানালেন বিএনপি চেয়ারম্যান
  • ৩০ মার্চ ২০২৬
ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence