বাটা শোরুমে লুটপাটের দৃশ্য দাবিতে ভাইরাল হওয়া ছবিটি এআই দিয়ে তৈরি

০৭ এপ্রিল ২০২৫, ১১:৫৩ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৩৫ PM

© সংগৃহীত

গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ ও ফিলিস্তিন প্রতি সমর্থন জানিয়ে সারাদেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় আন্তর্জাতিক জুতা নির্মাতা প্রতিষ্ঠান বাটার কয়েকটি আউটলেটে হামলা ও জুতা লুটের ঘটনা ঘটে। 

ওই সময়ের লুটের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে বাটা শোরুমে লুটপাটের দৃশ্য দাবিতে ভাইরাল হওয়া ছবিটি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে তৈরি।

বিভিন্ন এআই ইমেজ ডিটেক্টর যেমন- ইসইটএআই ডটকম এবং হাইভ মডারেশন ডটকম টুলসে ইমেজটি চেক করে দেখা গেছে ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৮০ শতাংশ।

ছবিটি ভালোভাবে লক্ষ্য করলে এতে এআই দিয়ে তৈরি ছবির বেশ কিছু লক্ষণ দেখা যায়। যেমন- বিকৃত হাতের গঠন, এক ব্যক্তির তিনটি হাত থাকা, জুতার বাক্সে চাপ পড়লেও ভাজ না হওয়া ও আয়নার প্রতিফলনের সাথে সামনের দৃশ্যের মিল না থাকা।

ট্যাগ: এআই
গবেষণার বরাদ্দ দেবে ইউজিসি, আড়াই মাসেও চাহিদাপত্র পাঠায়নি র…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
‘জিন্নাহর বাবা ছিলেন হিন্দু, বিক্রি করতেন মাছ’— ফজলুর রহমান
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জামায়াত আমিরের সঙ্গে ডাকসু নেতৃবৃন্দের সাক্ষাৎ, পরবর্তী নির…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৬
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ প্রতীক্ষার পর কুমার নদে ফিরছে শত বছরের ঐতিহ্যবাহী নৌক…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকতা পেশাকে অর্থনৈতিক মাপকাঠিতে বিবেচনা না করার আহ্বান …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬