বাংলাদেশে ঈদ সোমবার— গালফ নিউজ ও খালিজ টাইমসের সূত্রবিহীন প্রতিবেদন

২৯ মার্চ ২০২৫, ০৭:০৪ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৫:৫৯ PM
সংবাদমাধ্যম দুটির প্রতিবেদন

সংবাদমাধ্যম দুটির প্রতিবেদন © টিডিসি সম্পাদিত

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ ও খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে আজ শনিবার (২৯ মার্চ) চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে আগামী সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম দুটির ওই প্রতিবেদনে এ তথ্যের কোনো সূত্র উল্লেখ করা হয়নি। তবে আজ (শনিবার) বাংলাদেশে চাঁদ দেখাই হচ্ছে না।

বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর আগামী সোমবার (৩১ মার্চ) নাকি মঙ্গলবার (১ এপ্রিল) উদযাপিত হবে তা জানা যাবে আগামীকাল রবিবার (৩০ মার্চ) সন্ধ্যায়। ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে এদিন সন্ধ্যায় সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) এ সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। আজ শনিবার (২৯ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণ করা হবে। একমাস রমজানের রোজা শেষে শাওয়াল মাসের ১ তারিখে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়।

আগামীকাল দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেলে পরদিন সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে এদিন বাংলাদেশের কোথাও চাঁদ দেখা না গেলে সোমবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদ উদযাপিত হবে মঙ্গলবার (১ এপ্রিল)।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন নম্বরে ফোন করে এবং ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানাতে বলা হয়েছে। এছাড়া চাঁদ দেখার তথ্য সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

সরকারি কর্ম কমিশনের অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি, পদ ৩৪,…
  • ২৬ জুলাই ২০২৬
ইউআইইউতে অনুষ্ঠিত হলো এক্সটেন্ডেড বিইএআর সামিট
  • ২৬ জুলাই ২০২৬
পর্নোগ্রাফিক গ্রুপে নারী সহপাঠীকে যুক্ত, আরেকজনের নম্বর ছড়ি…
  • ২৬ জুলাই ২০২৬
নওগাঁয় পৃথক ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার 
  • ২৬ জুলাই ২০২৬
একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনম…
  • ২৬ জুলাই ২০২৬
জাপানের গবেষণা অনুদান ও ফেলোশিপ নিয়ে যবিপ্রবিতে সেমিনার
  • ২৬ জুলাই ২০২৬