আইনজীবী প্রিতমের সঙ্গে জামায়াত নেতাদের আত্মীয়তার দাবিটি ভুয়া

ডিসমিসল্যাবের প্রতিবেদন
০৩ আগস্ট ২০২৪, ০৭:২৭ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০০ AM
সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন প্রিতম

সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন প্রিতম © ফাইল ফটো

সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন প্রিতমের সঙ্গে জামায়াত ইসলামীর প্রয়াত শীর্ষ নেতাদের আত্মীয়তার সম্পর্ক রয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন প্রোফাইল ও পেজ থেকে দাবি করা হচ্ছে। তবে তথ্য যাচাইকারী বা ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান ডিসমিসল্যাব জানিয়েছে, এ দাবি সঠিক নয়। আইনজীবী প্রিতমকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।

কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কারীর মুক্তি ও শিক্ষার্থীদের দিকে গুলি ছোড়া বন্ধের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী হাইকোর্টে একটি রিট করেন। তাতে আন্দোলনকারীদের ওপর গুলি না চালাতে নির্দেশনা চাওয়া হয়। দুই আইনজীবীর একজন প্রিতম।

শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দিয়েও প্রিতম ফেসবুকে আলোচনায় রয়েছেন। এমন পরিস্থিতিতেই প্রিতমকে ঘিরে সামাজিক ফেসবুকে বিভিন্ন তথ্য ছড়ানো হয়।

ডিসমিসল্যাব বলেছে, গতকাল শুক্রবার সকাল থেকে বাংলাদেশ ছাত্রলীগের অফিশিয়াল ফেসবুক পেজসহ সরকারি দলের বিভিন্ন সমর্থক ও নেতাদের প্রোফাইল থেকে ছড়ানো একাধিক পোস্টে দাবি করা হয়, জামায়াতের সাবেক সংসদ সদস্য হাফেজা আসমা খাতুন প্রিতমের নানি। তার মামা ও খালুর সঙ্গে জামায়াত নেতা যুদ্ধাপরাধী গোলাম আযম ও মতিউর রহমান নিজামীর পারিবারিক সম্পর্ক রয়েছে। 

ডিসমিসল্যাব যাচাই করে দেখতে পেয়েছে, তিনটি দাবিই মিথ্যা এবং পোস্টগুলোতে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের সঙ্গে প্রিতমের আত্মীয়তার সম্পর্ক নেই।

ডিসমিসল্যাব প্রিতমের এবং তার মায়ের জাতীয় পরিচয়পত্রের কপি সংগ্রহ করে দেখেছে, তার নানির নাম মাহবুবুন্নেসা। আসমা খাতুন তার নানি নন। বিষয়টি প্রিতমও ডিসমিসল্যাবকে জানিয়েছেন।

আসমা খাতুনের সন্তানদের একজনের সঙ্গে ডিসমিসল্যাব যোগাযোগ করেছে। তিনিও নিশ্চিত করেন যে তথ্যগুলো সত্য নয়। তাদের পরিবারে মানজুর নামের একজন সদস্য আছেন। তবে তিনি মানজুর-আল-মতিন প্রিতম নন।

ফেসবুকে দাবি করা হয়, প্রিতমের আপন মামা হলেন সাইফুল্লাহ মানসুর। কিন্তু ডিসমিসল্যাব বলছে, প্রিতম এবং একটি আলাদা সূত্রে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া গেছে যে এই প্রিতমের ছোট মামার নাম ‘মনসুরুল খান’, ‘সাইফুল্লাহ মানসুর’ নয়।

সাইফুল্লাহ মানসুর হলেন জামায়াতের সাবেক সংসদ সদস্য আসমা খাতুনের ছেলে এবং মতিউর রহমান নিজামীর জামাতা। যোগাযোগ করা হলে সাইফুল্লাহ মানসুর নিজেই ডিসমিসল্যাবকে বলেন, প্রিতমের সঙ্গে তার পরিবারের আত্মীয়তার দাবি সম্পূর্ণ মিথ্যা এবং তিনি প্রিতমের মামা নন।

রাজবাড়ীতে পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার
  • ৩০ মার্চ ২০২৬
মেহেরপুরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত
  • ৩০ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে ইটভাটা ও অবৈধ ট্রাক্টর বন্ধের দাবিতে মানববন্ধন
  • ৩০ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন শেষ ৮ এপ্রিল
  • ৩০ মার্চ ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ৩০ মার্চ ২০২৬
এইচএসসি ও সমমানের ‘পরীক্ষা শুরু’ ৭ জুন
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence