দেশের সাত বিভাগের ওপর দিয়ে বজ্রসহ ভারী বৃষ্টির আভাস

১৭ মে ২০২৫, ০১:৩৫ PM , আপডেট: ১৭ মে ২০২৫, ০৭:৩৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

দেশের সাত বিভাগের ওপর দিয়ে দিনের বিভিন্ন সময়ে বজ্রপাতসহ ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৭ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি। 

পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল সাড়ে ১০টার পর থেকে বিকেল ৬টার মধ্যে খুলনা ছাড়া অন্য ৭ টি বিভাগের বিভিন্ন জেলার ওপরে দিনের বিভিন্ন সময়ে বজ্রপাতসহ বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনিসংহ, সিলেট ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলার উপরে তীব্র বজ্রপাত ও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।

বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি রয়েছে- রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ, সিলেট বিভাগ, বরিশাল বিভাগ, খুলনা বিভাগ।

এছাড়াও বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে, এই পূর্বাভাস লেখার সময় চট্টগ্রাম বিভাগের উত্তর চট্টগ্রাম, খাগড়াছড়ি, ও রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলার ওপর দিয়ে বজ্রপাতসহ বৃষ্টি অতিক্রম করতেছে। আজ সকাল সাড়ে ১০টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে দক্ষিণ চট্টগ্রাম, বান্দরবন, ও কক্সবাজার জেলার উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে।

দুপুরের মধ্যে দেশের ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬