সুপারিশ পেয়েও এমপিওভুক্ত হতে না পারা দুই শিক্ষকের বিষয়ে ব্যবস্থার নির্দেশ

১৬ মার্চ ২০২৬, ০২:৩০ PM
শিক্ষা ভবন

শিক্ষা ভবন © ফাইল ছবি

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত দুইজন শিক্ষক এখনও এমপিওভুক্ত না হওয়ায় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-২ শাখা থেকে জারি করা এক জরুরি স্মারকে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও মো. রাশেদুল ইসলাম ও সাদ শাহরিয়ার শুভ্র এখনও এমপিওভুক্ত হতে পারেননি।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মো. রাশেদুল ইসলাম প্রভাষক (হিসাববিজ্ঞান) পদে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গা উপজেলার লাহিড়ী ডিগ্রি কলেজে সুপারিশপ্রাপ্ত হন। তবে ওই প্রতিষ্ঠানে শিক্ষক চাহিদা না থাকা সত্ত্বেও নিয়োগ প্রদান করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: বদলি সফটওয়্যার নিয়ে সন্তুষ্ট শিক্ষামন্ত্রী, তথ্য সংগ্রহ শুরু ঈদের পর

অন্যদিকে সাদ শাহরিয়ার শুভ্র প্রভাষক (ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা) পদে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে সুপারিশপ্রাপ্ত হন। কিন্তু সেখানে কাম্যসংখ্যক শিক্ষার্থী না থাকায় তার এমপিও কার্যক্রম সম্পন্ন হয়নি।

এ পরিস্থিতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তা শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

যে কারণে এনসিপির ‘গণভিক্ষা’ ফান্ডে ১ লাখ টাকা দিতে চাইলেন র…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে ২০ ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার, ঘিরে রেখেছে এসআরবি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে স্টিল কারখানায় দুর্ঘটনা, চীনা নাগরিকসহ চার শ্রমিক…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
হারলেও দলের পারফরম্যান্সে ‘খুশি’, শেখাই লক্ষ্য বাংলাদেশ কোচ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন সারজিস
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য হলেন জাবি অধ্যাপক ন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬