আজ ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪ মে ২০২৫, ০৯:৪৫ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ০১:১৭ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

দেশের দক্ষিণাঞ্চলের দুই জেলা পিরোজপুর ও ঝালকাঠিতে ৪ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে আজ। গ্রিড উপকেন্দ্রের সম্প্রসারণ কার্যক্রমের জন্য এ দুই জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (১৩ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। 

বিজ্ঞপ্তিতে  বলা হয়, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি কর্তৃক বাস্তবায়নাধীন গ্রিড ভিত্তিক বিদ্যুৎ সরবরাহে দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ভান্ডারিয়া ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের বে-সম্প্রসারণ কাজের জন্য উপকেন্দ্রের বরিশাল-ভান্ডারিয়া ও ভান্ডারিয়া-বাগেরহাট ১৩২ কেভি সঞ্চালন লাইন সম্পূর্ণ বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, বুধবার (১৪ মে) সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত পিরোজপুর ও ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন পিরোজপুর জেলার ভান্ডারিয়া, মঠবাড়িয়া, নেছারাবাদ (স্বরূপকাঠি) ও কাউখালী উপজেলা, ঝালকাঠি জেলার রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা এবং বরগুনা জেলার বামনা ও পাথরঘাটা উপজেলার বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হবে।

এ সময়ে বিদ্যুৎ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ। 

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬