রাতের মধ্যে ঢাকাসহ ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৪ এপ্রিল ২০২৫, ০৪:২৩ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:১৯ AM
বজ্রসহ বৃষ্টি

বজ্রসহ বৃষ্টি © সংগৃহীত

গত কয়েকদিনের বৃষ্টিপাতে বৈশাখের প্রথম দিনের তীব্র গরম কিছুটা কমে এসেছে। তবে দেশের ৭টি জেলার ওপর এখনো তাপপ্রবাহ বিরাজ করছে। এরই মধ্যে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার (১৪ এপ্রিল) দুপুর আড়াইটা থেকে রাত ১টা পর্যন্ত ঢাকাসহ দেশের ১৪টি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এসব এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, ঝড়ের শঙ্কাপূর্ণ জেলার মধ্যে রয়েছে—ঢাকা, রাজশাহী, পাবনা, ফরিদপুর, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট।

তবে এই ঝড়বৃষ্টি দেশের কিছু এলাকায় গরমের তীব্রতা কিছুটা প্রশমিত করবে বলেও আশা করা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর সবাইকে সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থ…
  • ২১ নভেম্বর ২০২৬
প্রথমবারের মতো চাঁদের মাটিতে আলু ফলালেন বিজ্ঞানীরা 
  • ২১ নভেম্বর ২০২৬
অন্তু বিশ্বাসের ছাত্রত্ব বহাল ও আইএসআইবির বিরুদ্ধে তদন্তের …
  • ২১ নভেম্বর ২০২৬
রাতের মধ্যেই ঢাকাসহ ১৪ জেলায় ঝড়ের আভাস 
  • ২১ নভেম্বর ২০২৬
মিথ্যাচারের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেবে ইসলামী আন্দোলন
  • ২১ নভেম্বর ২০২৬
হাসপাতালের তত্ত্বাবধায়কের বদলিতে ফুঁসছে ঝিনাইদহবাসী, আদেশ ব…
  • ২১ নভেম্বর ২০২৬