ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী

১১ এপ্রিল ২০২৫, ০৪:৫১ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪৩ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ফটো

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৫টার দিকে এ কম্পন অনুভূত হয়। এরপর থেকে সামাজিক মাধ্যমে ভূমিকম্প নিয়ে অনেককে পোস্ট দিতে দেখা যায়।

ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারত-বাংলাদেশ সীমান্তে।

ভূমিকম্পটির কেন্দ্র ছিল বাংলাদেশের কুমিল্লা শহর থেকে প্রায় ৬৮ কিলোমিটার উত্তর এবং ভারতের আগরতলা শহর থেকে ২৬ কিলোমিটার উত্তরে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ভূমিকম্পটি স্বল্পস্থায়ী হলেও এর প্রভাবে বিভিন্ন স্থাপনা কেঁপে ওঠে। ফলে, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের পোস্ট দেখা যায়। অনেকে তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করেন এবং নিরাপদ থাকার জন্য পরামর্শ দেন।

 

স্কুলছাত্রী ধর্ষণচেষ্টা মামলায় যুবদল নেতা গ্রেপ্তার, সংগঠন …
  • ১৫ জুন ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ
  • ১৫ জুন ২০২৬
৬ জেলায় ৪টার মধ্যে বজ্রপাতের সতর্কবার্তা
  • ১৫ জুন ২০২৬
নিখোঁজ জামায়াত কর্মীর মরদেহ মিলল পাটক্ষেতে, বাঁধা ছিল হাত-পা
  • ১৫ জুন ২০২৬
আকিজ বশির গ্রুপ নিয়োগ দেবে প্রোডাকশন অফিসার, আবেদন অভিজ্ঞতা…
  • ১৫ জুন ২০২৬
জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা, বিস্তারিত জানার পর …
  • ১৫ জুন ২০২৬
×