পোল্যান্ডের রাষ্ট্রদূত হলেন পুলিশের সাবেক আইজিপি

১০ এপ্রিল ২০২৫, ০৭:১০ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪৭ AM
মো. ময়নুল ইসলাম

মো. ময়নুল ইসলাম © সংগৃহীত

পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। বৃহস্পতিবার (১০ এপ্রিল) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন তিনি। 

প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে ময়নুলকে রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র নিয়ে নির্ধারণ করা হবে।

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পরদিন, ৬ আগস্ট রাতে ময়নুল ইসলামকে আইজিপি হিসেবে নিয়োগ দেয় সরকার। তবে ২০ নভেম্বর তাকে পদ থেকে সরিয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বাহারুল আলমকে নতুন আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

স্কুলছাত্রী ধর্ষণচেষ্টা মামলায় যুবদল নেতা গ্রেপ্তার, সংগঠন …
  • ১৫ জুন ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ
  • ১৫ জুন ২০২৬
৬ জেলায় ৪টার মধ্যে বজ্রপাতের সতর্কবার্তা
  • ১৫ জুন ২০২৬
নিখোঁজ জামায়াত কর্মীর মরদেহ মিলল পাটক্ষেতে, বাঁধা ছিল হাত-পা
  • ১৫ জুন ২০২৬
আকিজ বশির গ্রুপ নিয়োগ দেবে প্রোডাকশন অফিসার, আবেদন অভিজ্ঞতা…
  • ১৫ জুন ২০২৬
জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা, বিস্তারিত জানার পর …
  • ১৫ জুন ২০২৬
×