নিউ জার্সিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মেয়েসহ প্রবাসী বাংলাদেশির

১০ এপ্রিল ২০২৫, ১১:২৯ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:১৩ PM
বাবা শরফু উদ্দিন ও মেয়ে রামিসা

বাবা শরফু উদ্দিন ও মেয়ে রামিসা

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি এবং তার আট বছর বয়সী মেয়ের মৃত্যু হয়েছে। রবিবার রাত সোয়া ১০টায় বার্লিংটন কাউন্টির ইন্টারস্টেট-২৯৫ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিউ জার্সি পুলিশের মুখপাত্র জেফরি লেবরন।

নিহত শরফু উদ্দিনের (৩৬) বাড়ি ফেনীর ফরহাদ নগরে। তার ৮ বছর বয়েসী মেয়ে রামিসাও মারা গেছে দুর্ঘটনায়। গুরুতরভাবে আহত হয়েছেন শরফুর ২৬ বছর বয়েসী স্ত্রী। অচেতন অবস্থায় তিনি আছেন হাসপাতালে।

নিউ জার্সির এলিজাবেথ সিটির বাসা থেকে এই পরিবার যাচ্ছিল পেনসিলভেইনিয়ার ডেলাওয়ার স্টেটে। প্রত্যক্ষদর্শীর বরাতে জেফরি লেবরন জানান, শরফু একটি ‘হিউনদাই টুসন’ গাড়ি চালাচ্ছিলেন, তার স্ত্রী ও মেয়ে ছিলেন প্যাসেঞ্জার আসনে।

একই পথ ধরে চলা একটি হিউনদাই সান্তা ফে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রচণ্ড বেগে রাস্তার পাশের গার্ডরেইলে ধাক্কা খেয়ে ফের মহাসড়কে উঠে আসে এবং শরফুর গাড়িতে সজোরে ধাক্কা দেয়। এরপর দুটো গাড়িই রাস্তা থেকে বেরিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়।

হিউনদাই সান্তা ফে গাড়িটি চালাচ্ছিলেন ২৯ বছর বয়েসী এক তরুণী, তিনি থাকেন ফ্লোরিডায়। তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও ভালো নয়।

নিউ জার্সির বাংলাদেশি কমিউনিটির সদস্যরা জানান, ফেনীতে এসএসসি ও এইচএসসি শেষ করে অভিবাসন ভিসায় যুক্তরাষ্ট্রে এসে নিউ জার্সিতে থাকতে শুরু করেন শরফু উদ্দিন। একটি ফাস্টফুডের দোকানের ম্যানেজার ছিলেন তিনি।

বুধবার নিউ জার্সিতেই মেয়ে ও বাবাকে পাশাপাশি দাফন করা হয়। তার আগে তাদের জানাজায় অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬