মানিক মিয়া এভিনিউয়ের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি

০৯ এপ্রিল ২০২৫, ০৭:৩৯ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:১৬ PM
‘মার্চ ফর গাজা’ কর্মসূচির পোস্টার

‘মার্চ ফর গাজা’ কর্মসূচির পোস্টার © সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির গন্তব্যে পরিবর্তন এসেছে। পূর্বঘোষিত শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউয়ের পরিবর্তে এখন এই প্রতিবাদী পদযাত্রা শেষ হবে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে।

‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামের প্ল্যাটফর্মটি আগামী ১২ এপ্রিল (শুক্রবার) এই কর্মসূচির আয়োজন করছে। বুধবার (৯ এপ্রিল) তাদের ফেসবুক পেজে কর্মসূচির স্থান পরিবর্তনের বিষয়টি জানানো হয়।

আয়োজকরা জানিয়েছেন, গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর চালানো বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে ঢাকায় এটিই হতে যাচ্ছে সর্ববৃহৎ জনসমাবেশ। দল-মত-ধর্ম নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিককে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে ইতোমধ্যে সমাজের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা ভিডিও বার্তার মাধ্যমে একাত্মতা প্রকাশ করেছেন। ‘মার্চ ফর গাজা’–কে কেন্দ্র করে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও বার্তাগুলোর মধ্যে রয়েছেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা ও তাইজুল ইসলাম, আলোচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করীম আবরার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও প্রকাশনা সম্পাদক মো. আবু সাদিক কায়েম, অভিনেতা তামিম মৃধা, টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিকসহ অনেকে।

শায়খ আহমদুল্লাহ, মিজানুর রহমান আজহারী, মাহমুদুল্লাহ রিয়াদসহ অনেকে নিজেদের ফেসবুক পেজে এই কর্মসূচির প্রচার করেছেন। মিজানুর রহমান আজহারী বলেন, ১২ এপ্রিল শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে এই মার্চটি শেষ হবে। ইনশা আল্লাহ, আমি নিজে সশরীর এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব। আপনারাও দলে দলে যোগদান করুন।’

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬