‘মার্চ ফর গাজা’ বিক্ষোভ সমাবেশ, অংশ নিতে অনুরোধ আহমাদুল্লাহ-আজহারির

০৭ এপ্রিল ২০২৫, ০৮:০৭ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৩৭ PM
মিজানুর রহমান আজহারি ও শায়খ আহমাদুল্লাহ

মিজানুর রহমান আজহারি ও শায়খ আহমাদুল্লাহ © সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ঢাকায় ‘মার্চ ফর গাজা’ শিরোনামে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা শায়খ আহমাদুল্লাহ ও মিজানুর রহমান আজহারী।

সোমবার (৭ এপ্রিল) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পৃথক ভিডিও বার্তায় তারা জানান, ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর উদ্যোগে এই গণজমায়েত অনুষ্ঠিত হবে।

বার্তায় তারা বলেন, “শতাব্দির এই বর্বরোচিত গণহত্যার বিরুদ্ধে আমরা দাঁড়াতে চাই। তাই আগামী ১২ এপ্রিল (শনিবার) শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত একটি বিশাল মার্চ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ আমি নিজেও এতে অংশ নেব।”

আরও বলেন, “মানবতা ও ন্যায়ের পক্ষে, গাজার নির্যাতিত মানুষের পক্ষে দল-মত, ধর্ম-বর্ণ, পেশা নির্বিশেষে সকলকে আমি এই গণজমায়েতে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।”

এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে ব্যাপক অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬