ঢাকায় মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি, সীমিত থাকবে জনসেবা 

০৭ এপ্রিল ২০২৫, ০২:৫১ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৪০ PM
ঢাকার মার্কিন দূতাবাস

ঢাকার মার্কিন দূতাবাস © সংগৃহীত

গাজা সংঘাতে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সারাদেশে চলমান বিক্ষোভের মধ্যে ঢাকায় অবস্থানরত মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস। সোমবার (৭ এপ্রিল) গুলশানের মার্কিন দূতাবাস এক বিবৃতিতে এই সতর্কতা প্রকাশ করেছে।

বিবৃতিতে জানানো হয়েছে, গাজা সংঘাতের প্রতিক্রিয়া হিসেবে আজ ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করবে, যা শিগগিরই কেন্দ্রীয় গণবিক্ষোভে পরিণত হতে পারে। এই বিক্ষোভের ফলে যানজটের সম্ভাবনা এবং মার্কিন দূতাবাসের কাছে প্রতিবাদ কর্মসূচির কারণে, আজ বিকেল থেকে দূতাবাসের জনসেবা সীমিত থাকবে।

দূতাবাস আরও সতর্ক করে জানায়, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করলেও তা সহিংসতায় পরিণত হতে পারে, তাই মার্কিন নাগরিকদের বিক্ষোভ এবং বড় সমাবেশ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সতর্ক করে আরও বলা হ, মার্কিন নাগরিকদের জন্য ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা এবং স্থানীয় সংবাদমাধ্যমের মাধ্যমে পরিস্থিতি সম্পর্কে হালনাগাদ তথ্য সংগ্রহ করা গুরুত্বপূর্ণ।

এছাড়া, জনসমাগম এবং বিক্ষোভের আশপাশে চলাচলে সতর্কতা অবলম্বন এবং জরুরি পরিস্থিতিতে চার্জযুক্ত মোবাইল ফোন বহনের পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।

মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক উচ্চশিক্ষায় ড্যাফোডিলের নতুন পদক্ষেপ, ১৩০টির বে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্দোলনের জন্য ‘লাশ’ চান শেখ হাসিনা, দাবি বিএনপির
  • ২১ নভেম্বর ২০২৬
১৯ জানুয়ারি ঘিরে উদ্যোগ, জাতীয়করণ নিয়ে ‘বড় সুখবর’ দিলেন সেল…
  • ২১ নভেম্বর ২০২৬
সশস্ত্র বাহিনীতে ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশ…
  • ২১ নভেম্বর ২০২৬