পুরান ঢাকায় আগুন, নিহত ১, দগ্ধ ১৮

০৭ এপ্রিল ২০২৫, ০৭:২৩ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৪৪ PM
আগুন লাগা লেপ-তোষকের দোকান

আগুন লাগা লেপ-তোষকের দোকান © সংগৃহীত

রাজধানীর বংশালের নাজিমউদ্দিন রোডের মাক্কুশাহ মাজার সংলগ্ন একটি ভবনের নিচতলায় লেপ-তোষকের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দগ্ধ ও আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন।

সোমবার (৭ এপ্রিল) ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. শাহজাহান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ভোর ৪টা ১০ মিনিটে পুরান ঢাকার বংশালের নাজিমউদ্দিন রোডের একটি ৫ তলা ভবনের নিচতলায় লেপ-তোষকের দোকানে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৪টা ১২ মিনিটে।
 
ডিউটি অফিসার মো. শাহজাহান আরও বলেন, ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটে চেষ্টায় ভোর ৪টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়েছে ভোর ৫টা ১২ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৫ টি ও লালবাগ ২ টি ইউনিট কাজ করেছে।

তিনি আরও, ওই ভবনের বিভিন্ন ফ্লোর থেকে ১৮ জনকে দগ্ধ ও আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া দ্বিতীয় তলা থেকে এক বৃদ্ধর মরদেহ উদ্ধার করা হয়েছে।
 
লেপতোষকের দোকানটির পাশের ‘রিয়েল উড’ নামে ফার্নিচার দোকানের মালিক আতিকুর রহমান বলেন, তার দোকানটিতে দুইজন ম্যানেজার ও একজন কর্মচারী রাতে ঘুমিয়ে ছিলেন। তাদের মধ্যে আমিনউদ্দিন নামে ওই বৃদ্ধ ম্যানেজার আগুনে ধোঁয়ায় অসুস্থ হয়ে মারা গেছেন। অপর কর্মচারী ধোঁয়ায় সামান্য আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
 
নিহত আমিন উদ্দিনের বাড়ি যশোরের শার্শা উপজেলায়। বর্তমানে ওই ফার্নিচার দোকানে থাকতেন তিনি। আনুমানিক তিন বছর যাবত দোকানটির ম্যানেজার হিসেবে দায়িত্বে ছিলেন আমিন।
 
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, নিহত আমিন উদ্দিনের মরদেহ মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন ঢাকা মেডিকেলের পুরাতন বার্ন ইউনিটের চিকিৎসাধীন রয়েছেন।

ট্যাগ: আগুন
ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ
  • ১৫ জুন ২০২৬
৬ জেলায় ৪টার মধ্যে বজ্রপাতের সতর্কবার্তা
  • ১৫ জুন ২০২৬
নিখোঁজ জামায়াত কর্মীর মরদেহ মিলল পাটক্ষেতে, বাঁধা ছিল হাত-পা
  • ১৫ জুন ২০২৬
আকিজ বশির গ্রুপ নিয়োগ দেবে প্রোডাকশন অফিসার, আবেদন অভিজ্ঞতা…
  • ১৫ জুন ২০২৬
জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা, বিস্তারিত জানার পর …
  • ১৫ জুন ২০২৬
‘সুযোগ থাকলে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল ম্যাচটা আবারও খেলত…
  • ১৫ জুন ২০২৬
×