কুড়িগ্রামে জেলা স্বাস্থ্যবিভাগে দুর্নীতি ও নানা অনিয়ম

০৬ এপ্রিল ২০২৫, ০৫:৪৫ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৪৫ PM
প্রেস ব্রিফিং

প্রেস ব্রিফিং © টিডিসি ফটো

কুড়িগ্রামে জেলা স্বাস্থ্য বিভাগের দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অনিয়ম নিয়ে প্রেস ব্রিফিং করেছে জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ রবিবার (৬ এপ্রিল) প্রেস ব্রিফিংয়ে কুড়িগ্রাম জেলার আড়ইশ শয্যার জেনারেল হাসপাতালের নানা অনিয়ম নিয়ে কথা বলেন তিনি। 

এসময় তিনি চিকিৎসা ব্যবস্থার অনিয়ম, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব ও চিকিৎসক এবং ওষুধ সংকটসহ নানা অনিয়ম, দুর্নীতি এবং সমস্যা হাসপাতালে গিয়ে সরেজমিনে পরিদর্শন করেন। 

এরপর তিনি সেখানকার নানা অসংগতি নিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে কথা বলেন। একই সাথে তিনি এরপর জেলা সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে সেখানকার স্বাস্থ্যসেবার সার্বিক খোঁজ খবর নেন।

হাসপাতাল ও সিভিল সার্জন অফিস পরিদর্শন শেষে ড. আতিক মুজাহিদ সিভিল সার্জন কার্যালয়ের সামনে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‌‘হাসপাতালে দালালরা যাতে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে প্রয়োজনে ছাত্রদের সেবক দল গঠন করে দালালমুক্ত করা হবে। চিকিৎসক সংকটসহ ওষুধ ও প্রয়োজনীয় অন্যান্য সমস্যা নিয়ে খুব দ্রুততম সময়ে স্বাস্থ্য উপদেষ্টার সাথে দেখা করে সমাধান করার চেষ্টা করা হবে। নইলে সকলকে নিয়ে আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।’

এসময় তার সাথে উপস্থিত ছিলেন এনসিপির জেলা সংগঠক মুকুল মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদসহ ছাত্ররা।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬