পাবনায় সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে সংগ্রহশালা করার দাবি

০৬ এপ্রিল ২০২৫, ০৫:১৮ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৪৫ PM
সুচিত্রার ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ

সুচিত্রার ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ © টিডিসি ফটো

পাবনায় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সুচিত্রা সেনের পৈতৃক বাড়িটিকে সংগ্রহশালা করার দাবি জানানো হয়। সুপ্রীম কোর্টের রায়ের আলোকে এ দবি জানান তারা। 

রবিবার (৬ এপ্রিল) সকাল ১১টায় পাবনা শহরের হেমাসাগর লেনে সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে নানা আনুষ্ঠানিকতা শেষে এ দাবি জানান বক্তারা। 

সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. রামদুলাল ভৌমিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ড. নরেশ মধু, প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলু রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফরিদুল ইসলাম খোকন, ফজলুল হক সুমন প্রমুখ।

বক্তারা বলেন, সুচিত্রা সেনের পৈত্রিক বাড়িটি অবৈধ দখলমুক্ত হয়ে প্রশাসনের আয়ত্তে নেয়ার দশ বছর পার হয়ে গেছে। অথচ এখনও বাড়িটি অনাদর অবহেলায় পড়ে আছে। তাই সুপ্রীম কোর্টের রায়ের আলোকে দ্রুত বাড়িটিতে সুচিত্রা স্মৃতি সংগ্রহশালা উন্নয়ন কাজ করার দাবি জানান তারা।

সুচিত্রা সেন ১৯৩১ সালের ৬ এপ্রিলের এই দিনে পৃথিবীর মুখ আলো করে পাবনায় জন্মগ্রহণ করেন। কিংবদন্তি এই অভিনেত্রীর জন্মবার্ষিকী নিয়ে পাবনায় নানা আয়োজন করা হয়। সুচিত্রার ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ ও কেক কেটে জন্মদিন পালন করেন সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদসহ পাবনার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। পরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।

 

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬