ভারতে বাংলাদেশি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১, আহত ১৫

০৬ এপ্রিল ২০২৫, ০৪:৩৫ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৪৬ PM

© সংগৃহীত

ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে একটি বাস। একজন নিহত হওয়ার পাশাপাশি ১৫ জন আহত হয়েছেন এ ঘটনায়। দুর্ঘটনার শিকার ওই বাসে বেশিরভাগই বাংলাদেশি তীর্থযাত্রী ছিলেন বলে জানা গেছে।

রবিবার (৬ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে রাজ্যটির বেশ কয়েকটি সংবাদমাধ্যম। প্রতিবেদন অনুযায়ী, এদিন সকালে ভুবনেশ্বরের উত্তরচকে দুর্ঘটনার শিকার হয় পর্যটকবাহী বাসটি।

ওড়িশার সংবাদমাধ্যম ওমকম নিউজ বলছে, নিহত বাসযাত্রী একজন বাংলাদেশি নাগরিক। তবে, প্রতিবেদনে ওই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

ওড়িশা টিভি জানিয়েছে, নিহতের পরিচয় এখনো জানা যায়নি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন। উদ্ধার অভিযান চলছে।

সূত্রের বরাত দিয়ে দুই সংবাদমাধ্যমেই বলা হয়েছে, ওই বাসে ৭০ জনের মত আরোহী ছিলেন এবং তাদের বেশিরভাগই ছিলেন বাংলাদেশি তীর্থযাত্রী। পশ্চিমবঙ্গের ইসকন মায়াপুরের মাধ্যমে ভারত সফর করছিলেন তারা। কাশির বিশ্বনাথ মন্দির দেখে তারা ওই বাসে করে পুরিতে যাচ্ছিলেন।

ওড়িশা টিভির খবরে বলা হচ্ছে, উত্তরচকের কাছে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাসের চালক। এরপর বাসটি উল্টে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

প্রধানমন্ত্রীর আগমনের আগেই ভেঙে পড়ল সভামঞ্চের প্যান্ডেল
  • ১৭ জুন ২০২৬
মাইলস্টোনে বিমান দুর্ঘটনা নিয়ে গবেষণায় আন্তর্জাতিক পুরস্কার…
  • ১৭ জুন ২০২৬
বাজেট বৈষম্য নিয়ে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে প্ল্যাকার্ড হাত…
  • ১৭ জুন ২০২৬
সুস্থ থাকতে খাদ্যতালিকায় রাখতে পারেন ফাইবার ও প্রোটিনসমৃদ্ধ…
  • ১৭ জুন ২০২৬
ওসমান হাদিকে হত্যা মামলায় সম্পূরক তদন্ত প্রতিবেদন ২৮ জুন
  • ১৭ জুন ২০২৬
জ্লাতানের চোখে ‘মেসি এখন ফুটবলেরও ঊর্ধ্বে’
  • ১৭ জুন ২০২৬
×