দেড় ঘণ্টা পর শাহবাগে ফুলের দোকানের আগুন নিভল

০৬ এপ্রিল ২০২৫, ১২:১০ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:২৬ AM
শাহবাগে ফুলের দোকানে আগুন

শাহবাগে ফুলের দোকানে আগুন © সংগৃহীত

রাজধানীর শাহবাগের ফুল মার্কেটে লাগা আগুন দেড় ঘণ্টা পর নিভেছে। শনিবার (৫ এপ্রিল) রাত ১১টা ২০ মিনিটে আগুন সম্পূর্ণ নিভে যায়। এর আগে রাত ৯টা ৫৩ মিনিটে আগুন লাগে।

ফায়ার সার্ভিস ঢাকার সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনে সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে কেউ হতাহত হননি বলেও জানিয়েছেন তিনি। 

ফায়ার সার্ভিসের সদরদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, খবর পেয়ে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে করে। রাত ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। 

ঢাকা ফুল ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান সাগর বলেন, মার্কেটের পাশে বেলুনের দোকান থেকে আগুনের সূত্রপাত। এরপর আগুন ফুল মার্কেটে ছড়িয়ে পড়ে। এতে আটটি ফুলের দোকান পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬