পর্যটক হয়রানির অভিযোগে কক্সবাজারে ক্যামেরা জব্দ ট্যুরিস্ট পুলিশের

০৫ এপ্রিল ২০২৫, ০৮:৪৬ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৪২ AM
কক্সবাজারে ক্যামেরা জব্দ

কক্সবাজারে ক্যামেরা জব্দ © সংগৃহীত

কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ছবি তুলে অতিরিক্ত টাকা আদায় ও হয়রানির অভিযোগে ১৭ টি ক্যামেরা জব্দ করেছে ট্যুরিস্ট পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) সুগন্ধা পয়েন্টে পৃথক অভিযান চালিয়ে ১৭টি ক্যামরা জব্দ করা হয়।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন। সৈকতের ফটোগ্রাফারদের মধ্যে শৃঙ্খলা ফেরাতে এ অভিযান চালানো হয়েছে বলে জানা যায়। 

ডিআইজি আপেল মাহমুদ বলেন, কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণে আসা পর্যটকদের ছবি তোলা নিয়ে প্রায়ই ফটোগ্রাফারদের সঙ্গে তর্ক বিতর্কের ঘটনা ঘটছে। সৈকতের ফটোগ্রাফারদের মধ্যে শৃঙ্খলা ফেরাতে এই অভিযান চলানো হয়েছে।

তিনি আরও বলেন, আমরা ১৭টি ক্যামরা জব্দ করেছি। পাশাপাশি ফটোগ্রাফারদের সমিতির সদস্যদের সতর্ক করেছি। এই অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬