গুলশান-বনানী এলাকায় যান চলাচলে নতুন নির্দেশনা

০২ এপ্রিল ২০২৫, ০৫:১১ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:০২ PM
গুলশান ও বনানী এলাকায় যান চলাচলে নতুন নির্দেশ

গুলশান ও বনানী এলাকায় যান চলাচলে নতুন নির্দেশ © সংগৃহীত

রাজধানীর গুলশান ও বনানী এলাকায় যান চলাচলে নতুন নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক বিভাগ। পরীক্ষামূলকভাবে বেশ কিছু রাইট টার্ন ও ইউটার্ন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বুধবার (২ এপ্রিল) দুপুরে গুলশান ট্রাফিক বিভাগ থেকে এই নির্দেশনা দেওয়া হয়।

১. মহাখালী থেকে আসা যানবাহন সৈনিক ক্লাবে ইউটার্ন নিয়ে বনানী বা আমতলীর দিকে যেতে পারবে।

২. কাকলী ক্রসিংয়ে সব ধরনের রাইট টার্ন ও ইউটার্ন নিষিদ্ধ। গুলশান বা বনানীগামী যানবাহন বনানী কবরস্থান ক্রসিং থেকে ইউটার্ন নিয়ে চলাচল করতে পারবে (তবে বাস বা বড় যানবাহন এর আওতায় নেই)।

৩. বাস ও অন্যান্য বড় বা ভারী যানবাহনকে আর্মি স্টেডিয়ামের ইউটার্ন ব্যবহার করতে হবে।

গুলশান ট্রাফিক বিভাগ জানিয়েছে, যানজট কমানো ও সড়ক নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে এই পরীক্ষামূলক পরিবর্তন আনা হয়েছে। নির্দেশনাগুলো পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬