প্রচণ্ড তাপপ্রবাহে পুড়ছে দুই জেলা, সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি

২৯ মার্চ ২০২৫, ১২:৩৬ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:১৪ PM
প্রচণ্ড গরমে মানুষের হাঁসফাঁস অবস্থা

প্রচণ্ড গরমে মানুষের হাঁসফাঁস অবস্থা © সংগৃহীত

যশোর ও সিরাজগঞ্জ জেলার ওপর দিয়ে প্রচণ্ড তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আর মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও রাঙ্গামাটি জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়ার অধিদফতরের আজ শনিবার (২৯ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানা গেছে।
 
এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে ৪১ ডিগ্রি সেলসিয়াস, যা বছরের সর্বোচ্চ রেকর্ড তাপমাত্রা। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা হাজার ছাড়াল
 
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই।
 
তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, শনিবার সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরদিন রোববার দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে। আর সোমবারও দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফি

৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক উচ্চশিক্ষায় ড্যাফোডিলের নতুন পদক্ষেপ, ১৩০টির বে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্দোলনের জন্য ‘লাশ’ চান শেখ হাসিনা, দাবি বিএনপির
  • ২১ নভেম্বর ২০২৬