বিএনপি নেতাকে হত্যার ঘটনায় আওয়ামী লীগ কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ, বৃদ্ধার মৃত্যু

২২ জানুয়ারি ২০২৬, ০১:০৩ PM
পুড়ে যাওয়া আওয়ামী লীগ কর্মীর আবদুল ওহাবের বাড়ি

পুড়ে যাওয়া আওয়ামী লীগ কর্মীর আবদুল ওহাবের বাড়ি © সংগৃহীত

নাটোরের সিংড়ায় বিএনপির নেতা ও কলেজশিক্ষক রেজাউল করিমকে কুপিয়ে ও গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। এ হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা প্রতিবেশী আওয়ামী লীগ কর্মীর আবদুল ওহাবের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে পুড়ে মারা যান ওহাব আলীর বৃদ্ধা মা সাদিয়া বেগম (৭৫)।

বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার কলম ইউনিয়নের কুমারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রেজাউল করিম উপজেলার বিল হালতি ত্রিমোহনী কলেজের সহকারী অধ্যাপক ও উপজেলা জিয়া পরিষদের সদস্য।

জানা যায়, বুধবার রাত আনুমানিক ১১টার দিকে সিংড়া উপজেলার কলম ইউনিয়নের কুমারপাড়া (পালপাড়া) এলাকায় কলেজশিক্ষককে নৃশংসভাবে হত্যা করা হয়। এর প্রায় এক ঘণ্টা পর রাত ১২টার দিকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ওহাবের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ সময় ঘরের ভেতর আটকা পড়ে সাদিয়া বেগম দগ্ধ হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরপর দুইটি ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

সিংড়া থানার ওসি আ স ম আব্দুন নূর জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কলেজশিক্ষক হত্যার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। পাশাপাশি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাটিও গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। উভয় ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9