ঢাকায় বাড়বে তাপমাত্রা, গরম আরও অনুভূত হবে

২৯ মার্চ ২০২৫, ০৯:১৬ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:১৭ PM

© প্রতীকী ছবি

ঢাকাসহ আশপাশের অঞ্চলে তাপমাত্রা বাড়তে পারে, যার ফলে গরমের অনুভূতি কিছুটা বৃদ্ধি পাবে। তবে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আজ শনিবার (২৯ মার্চ) ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ আজ পরিষ্কার থাকতে পারে । এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সে সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনাও নেই।

এ অবস্থায় পাশাপাশি পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে দুপুর ১২টায় ঢাকায় তাপমাত্রা থাকতে পারে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ থাকবে ৩৩ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানা গেছে।  

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬