বাসসের এমডি মাহবুব মোর্শেদের প্রেস ক্লাবের সদস্যপদ স্থগিত

২৭ মার্চ ২০২৫, ০৭:১৮ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:২৮ PM
মাহবুব মোর্শেদ

মাহবুব মোর্শেদ © ফাইল ফটো

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব মোর্শেদের প্রেস ক্লাবের সদস্যপদ স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি প্রেস ক্লাবের নোটিশ বোর্ডে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যবস্থাপনা কমিটির একজন সদস্যের মানহানি এবং সাংবাদিক ইউনিয়নের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের দায়ে সদস্য মাহবুব মোর্শেদের সদস্যপদ স্থগিত করা হলো। জাতীয় প্রেস ক্লাবের গঠনতন্ত্রের ১৩-এর ক ধারা অনুযায়ী এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৫ মার্চ সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে ক্লাব ব্যবস্থাপনা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬