৩২৬৩ জনকে নিয়োগ দিয়ে ৪৮তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি, তালিকা দেখুন এখানে

২২ জানুয়ারি ২০২৬, ০৩:৫৯ PM , আপডেট: ২২ জানুয়ারি ২০২৬, ০৪:৪৩ PM
জনপ্রশাসন মন্ত্রণালয়

জনপ্রশাসন মন্ত্রণালয় © সংগৃহীত

৪৮তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে ৩ হাজার ২৬৩ জনকে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে  জনপ্রশাসন মন্ত্রণালয় এ গেজেট প্রকাশ করে।

মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনের উল্লেখিত তথ্য অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের ২৭৯ জন ডেন্টাল সার্জন এবং দুই হাজার ৯৮৪ জন সহকারী সার্জন।

তালিকা দেখুন এখানে

প্রজ্ঞাপনে বলা হয়, ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ২৯ সেপ্টেম্বর, ২৭ অক্টোবর ও ১৭ নভেম্বরের চিঠির তথ্যের আলোকে ৩ হাজার ২৬৩ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হলো। তারা জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুসারে ২২ হাজার-৫৩ হাজার ৬০ টাকা বেতন পাবেন।  

নিয়োগের শর্তসমূহ:

ক. তাঁকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অথবা সরকার নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে;

খ. উক্ত বুনিয়াদি প্রশিক্ষণ শেষে তাঁকে তাঁর চাকরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সরকার যেরূপ স্থির করবে সেরূপ পেশাগত ও বিশেষ ধরনের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে;

গ. তাঁকে ০২ (দুই) বছর শিক্ষানবিস হিসেবে কাজ করতে হবে। প্রয়োজনে সরকার এ শিক্ষানবিসকাল অনূর্ধ্ব দুই বছর বর্ধিত করতে পারবে। শিক্ষানবিসকালে যদি তিনি চাকরিতে বহাল থাকার অনুপযোগী বলে বিবেচিত হন, তবে কোনো কারণ দর্শানো ছাড়াই এবং বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সাথে পরামর্শ ব্যতিরেকে তাঁকে চাকরি হতে অপসারণ করা যাবে;

ঘ. উপানুচ্ছেদ (ক) ও (খ) এ উল্লিখিত প্রশিক্ষণ সাফল্যের সাথে সমাপন, বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ এবং শিক্ষানবিসকাল সন্তোষজনকভাবে অতিক্রান্ত হলে তাঁকে চাকরিতে স্থায়ী করা হবে;

ঙ. উপানুচ্ছেদ (ক)-এ উল্লিখিত প্রশিক্ষণের জন্য কর্মস্থল হতে অব্যাহতি প্রদানকারী কর্তৃপক্ষের নিকট একটি অঙ্গীকারনামা দাখিল করে তাঁকে প্রশিক্ষণে যেতে হবে। তাঁকে একজন জামানতদারসহ ৩০০/- (তিনশত) টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে এ মর্মে একটি বন্ড সম্পাদন করতে হবে যে, যদি তিনি শিক্ষানবিসকালে অথবা শিক্ষানবিসকাল উত্তীর্ণ হওয়ার ০৩ (তিন) বছরের মধ্যে চাকরিতে ইস্তফা দেন, তবে প্রশিক্ষণকালে তাঁকে প্রদত্ত বেতন-ভাতা, প্রশিক্ষণ উপলক্ষ্যে উত্তোলিত অগ্রিম/ভ্রমণভাতা/অন্যান্য ভাতাদি ও তাঁর প্রশিক্ষণের জন্য ব্যয়িত সমুদয় অর্থ ফেরত দিতে তিনি বাধ্য থাকবেন।

নিজের বাসের চাপায় প্রাণ গেল মালিকের
  • ২৬ অক্টোবর ২০২৬
রেকর্ড দেড় কোটি টাকায় দল পেলেন শেখ মেহেদী
  • ২৬ অক্টোবর ২০২৬
বিশ্ববাজারে কমল তেলের দাম
  • ২৬ অক্টোবর ২০২৬
বিগ ব্যাশ ধোঁয়াশা কাটিয়ে দল পেলেন রিশাদ
  • ২৬ অক্টোবর ২০২৬
বিক্ষোভস্থল খালি করতে শিক্ষার্থীদের ৩০ মিনিটের আলটিমেটাম দি…
  • ২৬ অক্টোবর ২০২৬
৪ কোর্সে প্রশিক্ষণ দেবে চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট
  • ২৬ অক্টোবর ২০২৬