আগামী ৩ দিনের আবহওয়া কেমন থাকবে— জানাল অধিদপ্তর

২৬ মার্চ ২০২৫, ০১:১৯ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩৫ PM
ছাতা হাতে এক নারী

ছাতা হাতে এক নারী © ফাইল ছবি

সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সে সঙ্গে বাড়তে পারে দিন এবং রাতের তাপমাত্রা। বুধবার (২৬ মার্চ) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় বুধবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

শুক্রবার (২৮ মার্চ) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামী ৫দিনে আবহাওয়ায় তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

পবিপ্রবির হিট প্রকল্পের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
  • ১৭ জুন ২০২৬
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন, সুবিধা পেল ৪৫৬…
  • ১৭ জুন ২০২৬
কারা থাকছেন পর্তুগালের একাদশে?
  • ১৭ জুন ২০২৬
বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
  • ১৭ জুন ২০২৬
১৬১৫ সমকামী শনাক্ত হলো জেলাটিতে, এইডসে আক্রান্ত ১৬ জন
  • ১৭ জুন ২০২৬
অ্যাওয়ার্ড গ্রহণ করতে নেদারল্যান্ডস যাচ্ছেন ইবি গবেষক ড. মো…
  • ১৭ জুন ২০২৬
×