গোপালগঞ্জে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের হেলথ কার্ড প্রদান

২৫ মার্চ ২০২৫, ০৪:২১ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৪৩ PM
হেলথ কার্ড প্রদান করা হচ্ছে

হেলথ কার্ড প্রদান করা হচ্ছে © টিডিসি ফটো

গোপালগঞ্জে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ১২ জন আহতদের হেলথ কার্ড প্রদান করা হয়েছে। জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। আজ মঙ্গলবার (২৫ মার্চ) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ হেলথ কার্ড বিতরণ করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

এ সময় পুলিশ সুপার মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক, গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেশ বিশ্বাস, গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক প্রেমানন্দ মণ্ডলসহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

পরে গোপালগঞ্জ জেলায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত মোট ১৯ জন তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে ১২ জনকে হেলথ কার্ড বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, ‘গোপালগঞ্জে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ১২ জন আহতদের হেলথ কার্ড প্রদান করা হলো। এ কার্ড দিয়ে তারা দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে স্বাস্থ্য সেবা নিতে পারবেন। বাকী ৭ জনকে দ্রুত হেলথ কার্ড প্রদান করা হবে।’

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬