নওগাঁয় সুবিধা বঞ্চিত শিশুদের সাথে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

২২ মার্চ ২০২৫, ০৮:১৬ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:১০ PM
মাদকবিরোধী আলোচনা সভা

মাদকবিরোধী আলোচনা সভা © টিডিসি ফটো

নওগাঁয় সুবিধা বঞ্চিত শিশুদের সাথে ‘আমার দেশ মুক্ত স্কাউট গ্রুপ’ এর সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের আয়োজনে মাদকবিরোধী আলোচনা সভা ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) বিকেলে শহরের জনকল্যাণ মডেল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক লোকমান আলী বলেন, ‘দেশে বর্তমানে ৫০ লাখ মাদকসেবী রয়েছেন। চিকিৎসা সেবা দেওয়ার মাধ্যমে মাদকসেবীদের সুস্থ করার চেষ্টা চলছে। মাদক নিরাময়ের চেয়ে প্রতিরোধ উত্তম। এ জন্য মাদক প্রতিরোধে সবাইকে সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। উক্ত আলোচনা সভার আগে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।’

শেরেবাংলা সরকারি কলেজের অধ্যক্ষ মোফাখখার হোসেন খান পথিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন, অধ্যক্ষ প্রফেসর সামছুল হক, অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, অধ্যক্ষ দেলোয়ার হোসেন সাঈদ, স্কাউট গ্রুপের সহকারী লিডার গিয়াস উদ্দিন প্রমুখ।

 

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু
  • ১৭ জুন ২০২৬
এনএসইউতে ‘রাজনীতিতে অর্থ: বাংলাদেশে দলীয় অর্থায়ন ও জবাবদি…
  • ১৭ জুন ২০২৬
বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন
  • ১৭ জুন ২০২৬
মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৩১, আবে…
  • ১৭ জুন ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প…
  • ১৭ জুন ২০২৬
ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামছেন রোনালদোও, একাদশে আরও যারা
  • ১৭ জুন ২০২৬