শাহবাগে মোটরসাইকেল ধাক্কায় একজন নিহত

২২ মার্চ ২০২৫, ০৭:৫৭ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:১১ PM
শাহবাগ থানা

শাহবাগ থানা © সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানার সরকারি কর্মচারী হাসপাতালের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় ৪৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (২২ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ হাসান জানান, সন্ধ্যার পর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রাস্তা পারাপারের সময় দ্রুত গতির একটি মোটরসাইকেল ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ দেখে মোটরসাইকেলটির সনাক্তের চেষ্টা চলছে এবং প্রযুক্তি ব্যবহার করে নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

বক্তব্য দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন সাবেক শিবির নেতা …
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
১৮তম বিজেএস পরীক্ষায় জজ পদে সুপারিশপ্রাপ্ত খুবির ৬ শিক্ষার্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’গ্রুপের হট্টগোল-হ…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
জমজ সন্তান ও স্বামী-সংসার সামলে শারমিন এখন সহকারী জজ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
১৮তম বিজেএসে জজ হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬