শাহবাগ মোড়ে সভা-সমাবেশ নিষিদ্ধ

১৩ মার্চ ২০২৫, ১১:৪০ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩১ PM
ডিএমপি লোগো

ডিএমপি লোগো © ফাইল ফটো

জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায়  যে কোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে বৃহস্পতিবার (১৩ মার্চ) হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড়, মিন্টু রোড) যেকোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে রোহিঙ্গাদের জন্য প্রধানম…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ইরাসমাস মুন্ডাসের পর এবার যুক্তরাজ্যে ফুলফান্ডেড স্কলারশিপ …
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
একাদশ শ্রেণির ক্লাস শুরু আজ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি দক্ষ ও কর্মক্ষম মানবসম্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ মুহূর্তের গোলে ফাইনালে আর্জেন্টিনা
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
মধ্যপ্রাচ্যের সাগরে হামলার শিকার বাংলাদেশি মেরিন ইঞ্জিনিয়ার…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬