রাজধানীতে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

১১ মার্চ ২০২৫, ১২:১২ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫০ PM
ট্রাক ড্রাইভার মো. টিটন ইসলাম

ট্রাক ড্রাইভার মো. টিটন ইসলাম © সংগৃহীত

রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাক শ্রমিক নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাক ড্রাইভারকে গ্রেপ্তার করেছে ডিবি সাইবার ক্রাইম ইউনিট। 

সোমবার (১০ মার্চ) দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ডিবি। জানা গেছে, আটককৃত ট্রাক ড্রাইভারের নাম মো. টিটন ইসলাম। 

এর আগে সকাল ছয়টার দিকে রাজধানী ঢাকার বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক নারী পোশাকশ্রমিক।

এসময় এর প্রতিবাদে দুটি পোশাক কারখানার শ্রমিকেরা ওই এলাকার সড়ক অবরোধ করেন। নিহত পোশাকশ্রমিকের নাম মিনারা আক্তার। আহত আরেক পোশাকশ্রমিকের নাম সুমাইয়া আক্তার। তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

স্বামী নেই, চিকিৎসার সামর্থ্যও নেই; ১০ বছর ধরে চেয়ারে অজুফা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে হয়রানি বন্ধের দাবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি পাস মেধাবীদের শিক্ষাবৃত্তি দেবে ব্যাবিলন গ্রুপ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনের নামে চাকরি থেকে বাদ, সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
৩ পদে জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
টানা ৫ম দিনেও ড. সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েট শিক্ষার্থ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬