এক দিনে ৮১ কোর্সের সার্টিফিকেট, রেকর্ড গড়লেন রেহনা

৩০ আগস্ট ২০২২, ০৭:৩৯ PM
রেহনা শাহজাহন

রেহনা শাহজাহন © সংগৃহীত

এক দিনে বিভিন্ন অনলাইন কোর্সের ৮১টি সার্টিফিকেট এক সঙ্গে পেয়ে নজির গড়লেন ভারতের কেরলের ২৫ বছরের তরুণী রেহনা শাহজাহন। এর আগে এক দিনে সর্বাধিক ৭৫টি অনলাইন সার্টিফিকেট অর্জনের বিশ্বরেকর্ড ছিল। তিনি আবার নিজের রেকর্ড নিজেই ভেঙে নতুন রেকর্ড করলেন। 

এর আগে মাত্র আধ নম্বরের জন্য জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে এম কম নিয়ে ভর্তি হতে পারেননি তিনি। কিন্তু তাতে হার না মেনে নতুন উদ্যমে পথচলা শুরু করেছেন। 

জামিয়া মিলিয়ায় সুযোগ না পাওয়ার পর অনলাইনে দু’টি স্নাতকোত্তর পাঠক্রমের জন্য নাম নথিভুক্ত করেছেন রেহনা। পাশাপাশি একাধিক ডিপ্লোমা কোর্সের জন্যও তিনি নাম নথিভুক্ত করেন। এর পর এমবিএ করার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন রেহনা। সিএটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তাঁর জামিয়া মিলিয়ায় পড়ার ইচ্ছা পূর্ণ হয়। তবে তত দিনে পড়াশোনা করার নেশা চেপে ধরেছে রেহনাকে। এমবিএ-র পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে অনলাইন কোর্সেও ভর্তি হন রেহনা। সম্প্রতি এক দিনে ৮১টি অনলাইন প্রশংসাপত্র পাওয়ার রেকর্ড গড়েছেন রেহনা৷

কোট্টায়াম জেলার ইলিকলের বাসিন্দা রেহনা জানান, তাঁর বোন নেহলাই তাঁকে অনুপ্রেরণা জুগিয়েছেন। পড়াশোনা করার পাশাপাশি রেহনা নয়াদিল্লিতে অবস্থিত একটি বেসরকারি সংস্থার হয়ে কাজ করেন। এই সংস্থা সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে।

মেডিকেলের ভর্তি পরীক্ষায় ঢামেকের সিট ২৩০ থেকে ১৫০ করার দাবি…
  • ১১ জুলাই ২০২৬
টঙ্গীর আলোচিত ছিনতাইকারী ‘চাপাতি কামাল’ ও জাহিদ গ্রেপ্তার
  • ১১ জুলাই ২০২৬
ইমাম-মসজিদ কমিটিকে সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন
  • ১১ জুলাই ২০২৬
বৃষ্টিতে তলিয়ে বেনাপোল স্থলবন্দর, পানিতে নষ্ট কোটি কোটি টাক…
  • ১১ জুলাই ২০২৬
চ্যাটজিপিটি অ্যাটলাস ব্রাউজার বন্ধ করছে ওপেনএআই, কারণ কী?
  • ১১ জুলাই ২০২৬
এইচএসসির আইসিটি পরীক্ষার প্রশ্ন দেখুন এখানে
  • ১১ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence