চোরকে ধরিয়ে দিল একটি মশা!

১৮ জুলাই ২০২২, ০১:৩৬ PM

© প্রতীকী ছবি

একটি ফাঁকা বাড়িতে ঢুকে খাবার খেয়ে, ঘুমিয়ে তার পর দামি জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছিল চোর। কিন্তু শেষরক্ষা হল না। ঘটনার ১৫ দিনের মাথাতেই ধরা পড়ল সে। আর সেই চোরকে ধরিয়ে দিল একটি মশা।

শুনে একটু অবাক লাগলেও, এমনই ঘটনা ঘটেছে চিনের ফুজিয়ান প্রদেশের ফুজোউতে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর তদন্তে নামে পুলিশ। কয়েক দিন বন্ধ থাকা ওই বাড়িতে ঢুকতেই তদন্তকীরাদের চোখে পড়ে বিছানা ওলটপালট হয়ে রয়েছে। রান্নাঘরে ডিমের খোলা, নুডলস পড়ে ছিল। তদন্তকারীদের বুঝতে অসুবিধা হয়নি যে, চুরির আগে চোর খাওয়াদাওয়া করে ঘুমিয়েও ছিল।

কোনও সূত্র পাওয়া যায় কি না তার জন্য তদন্তকারীরা যখন রান্নাঘরে তল্লাশি চালাচ্ছিলেন, সেই সময় তাঁদের নজরে পড়ে একটি মশা। দেওয়ালে সেটি চেপটে ছিল। দেখেই বোঝা যাচ্ছিল মশাটিকে মারা হয়েছে। মশার গায়ে রক্তও লেগেছিল। তদন্তকারীরা সেই রক্তের নমুনা সংগ্রহ করেন। তার পর ডিএনএ পরীক্ষার জন্য পাঠান। সেই সূত্র ধরেই চোরের হদিস পান তদন্তকারীরা।

তার পরই চায় নামে এক দুষ্কৃতীকে ওই এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। জেরার সময় চায় স্বীকার করে যে, ওই বাড়ি থেকে চুরি করেছে সে-ই।

আর এক মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না নেতানিয়াহু: আ…
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে সশস্ত্র বাহিনীর কার বেতন কত বাড়ল?
  • ১৬ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আজই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
  • ১৬ নভেম্বর ২০২৬
স্পেনের জয়রথ থামাল ইংল্যান্ড, ৪৩ ম্যাচ পর হারের মুখ দেখল ইয়…
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে সামরিক বাহিনীর বেতন-ভাতা নির্ধারণ করে গেজেট …
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জের তিন থানার ওসিকে বদলি
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950