বাবাকে ভালোবাসার দিন আজ

১৯ জুন ২০২২, ০৯:১৪ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

আজ ২০ জুন। বিশ্বব্যাপী আন্তর্জাতিক বাবে পালিত হচ্ছে বাবা দিবস। বাবাদের প্রতি ঘটা করে ভালোবাসা প্রকাশের জন্য জুন মাসের তৃতীয় রবিবার এই দিবস উদযাপন করা হয়।

জানা গেছে, ১৯০৮ সালে প্রথমবারের মতো বাবা দিবস উদযাপনের উদ্যোগ নেওয়া হয়।  যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ার ফেয়ারমন্টে ৫ জুন এই দিবস পালিত হয়। মিসেস গ্রেস গোল্ডেন ক্লেটনের উদ্যোগেই মা দিবসের আদলে বাবা দিবস পালিত হয়। 

১৯০৭ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ২১০ জন বাবা। সেবার সেই দিনে দিবসটি পালন করা হলেও পরবর্তীতে সেটি আর স্থায়ী হয়নি। ১৯১০ সালে যুক্তরাষ্ট্রের সেনেরা স্মার্ট ডট বাবা দিবস পালন করেন। সেনোরাকেই বাবা দিবসের উদ্যোক্তা বলা হয়ে থাকে। 

১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন জুনের তৃতীর রবিবার আনুষ্ঠানিকভাবে বাবা দিবস ঘোষণা করেন। ১৯৭২ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন জাতীয়ভাবে বাবা দিবস পালনের রীতি চালু করেন।

যে মানুষটি বটবৃক্ষের ন্যায় সারাটি জীবন সন্তান ও পরিবারকে আগলে রাখেন তাকে ভালোবাসার জন্য নির্দিষ্ট কোনো দিনের প্রয়োজন হয় না বলে মনে করেন তরুণা। বাবাদের অক্লান্ত পরিশ্রমের প্রতি সম্মান জানানোর জন্য এই দিবস উদযাপন করা যেতে পারে বলেও অভিমত তাদের।

যে যেকথাই বলুক যে মানুষটি বটবৃক্ষের ছায়া হয়ে আমাদের আগলে রাখে তার জন্য একটি দিন উউৎসর্গ করা যেতেই পারে।

 

৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা, চাকরির সুযোগ কতটা?
  • ১৬ নভেম্বর ২০২৬
ভোলায় আরও একটি গ্যাসকূপের সন্ধান, দৈনিক মিলবে ২৫ মিলিয়ন ঘনফ…
  • ১৬ নভেম্বর ২০২৬
খাবার ঠিকমতো চিবিয়ে না খেলে শরীরে যে প্রভাব পড়ে
  • ১৬ নভেম্বর ২০২৬
রোজ সকালের যে ব্যায়ামে কমবে বয়সের ছাপ, ভালো থাকবে হৃদযন্ত্র
  • ১৬ নভেম্বর ২০২৬
আর এক মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না নেতানিয়াহু: আ…
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে সশস্ত্র বাহিনীর কার বেতন কত বাড়ল?
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950