হজ করতে গিয়ে ৪ বাংলাদেশির মৃত্যু

১৮ জুন ২০২২, ০৯:২৪ AM
হজ করতে গিয়ে মৃত্যুবরণ করা ব্যক্তিরা

হজ করতে গিয়ে মৃত্যুবরণ করা ব্যক্তিরা © সংগৃহীত

সৌদি আরবে হজ করতে গিয়ে আরও এক আংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত চার হজযাত্রীর মৃত্যু হলো।

জানা গেছে, শুক্রবার হেলাল উদ্দিন মোল্লা (৬৩) নামে এক ব্যক্তি পবিত্র মক্কা নগরীতে মারা যান। তার বাগি জয়পুরহাটে। গত শুক্রবার পবিত্র মক্কা আল-মুকাররমায় মারা যান কুমিল্লার রামুজা বেগম। তারও আগে ১৬ জুন নোয়াখালীর নুরুল আমিন (৬৪) এবং ১১ জুন চাঁপাইনবাবগঞ্জের জাহাঙ্গীর কবির (৫৯) পবিত্র মক্কায় মারা যান।

আগামী ৮ জুলাই চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে এবার সরকারি-বেসরকারি মিলিয়ে ৫৭ হাজার ৫৮৫ জন হজযাত্রী সৌদি আরবে পবিত্র হজ পালন করতে যাবেন।

আরও পড়ুন: ঘরের হাঁটু পানিতে বিদ্যুতায়িত হয়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

প্রসঙ্গত, গত ৫ জুন থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয়েছে। আগামী ৩ জুলাই হজযাত্রার শেষ ফ্লাইট। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১৪ জুলাই। যা শেষ হবে ৪ আগস্ট।

৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা, চাকরির সুযোগ কতটা?
  • ১৬ নভেম্বর ২০২৬
ভোলায় আরও একটি গ্যাসকূপের সন্ধান, দৈনিক মিলবে ২৫ মিলিয়ন ঘনফ…
  • ১৬ নভেম্বর ২০২৬
খাবার ঠিকমতো চিবিয়ে না খেলে শরীরে যে প্রভাব পড়ে
  • ১৬ নভেম্বর ২০২৬
রোজ সকালের যে ব্যায়ামে কমবে বয়সের ছাপ, ভালো থাকবে হৃদযন্ত্র
  • ১৬ নভেম্বর ২০২৬
আর এক মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না নেতানিয়াহু: আ…
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে সশস্ত্র বাহিনীর কার বেতন কত বাড়ল?
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950