ঘরের হাঁটু পানিতে বিদ্যুতায়িত হয়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

১৮ জুন ২০২২, ১২:২৮ AM
 মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু © ফাইল ফটো

শেরপুর পাহাড়ি ঢলে ঘরের হাঁটু পরিমাণ পানিতে বিদ্যুতায়িত হয়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে জেলার নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের নন্নী উত্তরবন্দ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ওই শিক্ষার্থীর নাম শিপন মিয়া (১৪)। সে ওই এলাকার আলী হোসেনের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসা সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পু‌লিশ ও স্থানীয়রা জানান, সে মাছ ধরে বাড়ি ফিরে পরনের ভেজা কাপড় বদলানের জন্য জন্য ঘরে ঢোকে। কিন্তু আগে থেকেই ঘরের ভেত‌রে পাহা‌ড়ি ঢ‌লের পা‌নি হাটু পর্যন্ত ছিল। এক‌টি বিদ্যুতের তার ছিঁড়ে সেই পানি বিদ্যুতায়িত হয়। শিপন না বু‌ঝে ঘ‌রে ঢুকতেই বিদ্যুতায়িত হয়। প‌রে উদ্ধার ক‌রে শেরপুর জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

না‌লিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ ব‌ছির আহ‌ম্মেদ বাদল ঘটনাটি নিশ্চিত করেছেন। 

বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
শেখ মুজিবের নামে হল পুনর্বহালের উদ্যোগের প্রতিবাদ, প্রশাসনক…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬