নিজেকেই নিজে বিয়ে করলেন তরুণী

০৯ জুন ২০২২, ০৭:২৫ PM
বিয়ের মেহেদী হাতে ক্ষমা

বিয়ের মেহেদী হাতে ক্ষমা © সংগৃহীত

সকল বিতর্ক আর সমালোচনাকে পেছনে ফেলে শেষমেষ ক্ষমা বিন্দু ‘স্ববিবাহ’ করেই ফেললেন। নিজেই নিজেকে পরালেন সিঁদুর। হলো নাচ, গান; প্রথা মেনে বিয়ের সমস্ত রীতি পালন।

১০ জন আমন্ত্রিতকে নিয়ে ঘরোয়া অনুষ্ঠানে সম্পন্ন হলো ক্ষমা বিন্দুর বিয়ে। ভারতের গুজরাটের এই তরুণী আগেই জানিয়েছিলেন যে, তিনি নিজেই নিজেকে বিয়ে করছেন। এরপর থেকে নানা বিতর্ক দানা বাঁধে এই বিয়ে নিয়ে। 

বিতর্কের মাঝে বিয়ের তারিখ ১১ জুন থেকে এগিয়ে নিয়ে আসেন ক্ষমা। মিনিট চল্লিশের ভেতরেই তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

আরও পড়ুন: ধর্ষণে অভিযুক্ত দুই যুবককে পুড়িয়ে দিলেন গ্রামবাসী

২৪ বছর বয়সী ক্ষমা বললেন, এবার আমি নিজেকে বিবাহিতা বলতে পারব।' কপালে সিঁদুর, গলায় মঙ্গলসূত্র পরিহিতা ক্ষমার ছবি নজর কেড়েছে। গত কয়েকদিন ধরেই তিনি খবরে! ইতিমধ্যেই নিজের বিয়ের কিছু ছবি তিনি পোস্টও করেছেন সোশাল মিডিয়ায়। সেখানেই নজরে আসে, ক্ষমার বিয়েতে কতটা আনন্দে মেতে ছিলেন তার বান্ধবীরা!  

বিয়ের পরের সময়টা ক্ষমা কিন্তু দারুণ উপভোগ করছেন! বলছেন, অন্যান্য বিবাহিতা মেয়েদের মতো তাকে নিজের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে যেতে হবে না। আর পাঁচটা বিয়ের মতো তার বিয়েতেও হয়েছে গায়ে হলুদ পর্ব, হয়েছে মেহেদি পরার উৎসব। তবে সবটাতেই মধ্যমণি ছিলেন ক্ষমা একা। গোটা বিয়ে জুড়ে লাইমলাইট ছিল তার দিকে।    

ট্যাগ: ভারত
যানজট নিরসনে মহাখালী-গাবতলীসহ রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থা…
  • ০১ জুলাই ২০২৬
বিশ্ব বাজারে রেকর্ড পরিমাণে কমল স্বর্ণের দাম 
  • ০১ জুলাই ২০২৬
বন্ধ্যাত্ব চিকিৎসায় সোহরাওয়ার্দী মেডিকেলে আরইআই ইউনিটের যা…
  • ০১ জুলাই ২০২৬
পার্ট-টাইম চাকরি বুয়েটে, আবেদন ১৪ জুলাই পর্যন্ত
  • ০১ জুলাই ২০২৬
বিনামূল্যে চাইনিজ, জাপানি ও স্মার্ট ইংলিশ ভাষা শেখাবে তেজগা…
  • ০১ জুলাই ২০২৬
বিশ্বকাপে এখনও কোনো গোল হজম করেনি দুই দল
  • ০১ জুলাই ২০২৬