বাকিংহামের বারান্দায় ঠাঁই হল না মেগান-হ্যারির

০৩ জুন ২০২২, ০৯:৩৬ PM
বাকিংহামের বারান্দায় রানি ও তার পরিবার

বাকিংহামের বারান্দায় রানি ও তার পরিবার © সংগৃহিত

বৃহস্পতিবার যখন বাকিংহামের বারান্দায় এসে দাঁড়াবেন রানি দ্বিতীয় এলিজ়াবেথ,  জল্পনা ছড়িয়েছিল, ব্রিটেনের রানি এলজাবেথের শাসনকালের ৭০ বছর পূর্তি-উদ্‌যাপন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রানির ছোট নাতি হ্যারি ও তাঁর স্ত্রী মেগানও। কিন্তু তাদেরকে দেখা যায়নি সেই অনুষ্ঠানে। 

আজ সকাল থেকে শুরু হয়েছে রানির প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠান। আজ প্রথম দিনের অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ ছিল রয়্যাল এয়ার ফোর্সের ফ্লাইপাস্ট। যা দেখতে রানির সঙ্গে বাকিংহামের বারান্দায় এসে দাঁড়িয়েছিলেন তাঁর ছেলে যুবরাজ চার্লস, তাঁর বর্তমান স্ত্রী ক্যামিলা, চার্লসের বড় ছেলে উইলিয়াম, তাঁর স্ত্রী ক্যাথরিন ও তাঁদের তিন সন্তান। কিন্তু গুঞ্জন থাকলেও আজ বারান্দায় দেখা গেল না চার্লসের ছোট ছেলে হ্যারি, তাঁর স্ত্রী মেগান বা তাঁদের ছেলেমেয়েকে। আগে থেকেই শোনা যাচ্ছিল, রাজপরিবারের থেকে অনেকটাই দূরে চলে যাওয়া হ্যারি-মেগানের সঙ্গে বিশেষ ঘনিষ্ঠতা দেখাতে চান না রানি। দেখা গেল, উদ্‌যাপনের বিশেষ মুহূর্তে ছোট নাতি ও নাতবৌয়ের সঙ্গে দূরত্ব ঘোচলেন না রানি দ্বিতীয় এলিজ়াবেথ।

আরও পড়ুন: বিসিএস পরীক্ষা দেয়ার আগেই স্ট্রোক, ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

গত কয়েক বছর ধরে রানির সরকারি বাসভবন উইনসর প্রাসাদ। কিন্তু প্ল্যাটিনাম জুবিলির উদ্‌যাপন উপলক্ষে রানি এখন বাকিংহাম প্রাসাদে। আজ রানিকে এবং রয়্যাল এয়ার ফোর্সের ফ্লাইপাস্ট দেখার জন্য সকাল থেকেই বাকিংহামের সামনে বিপুল ভিড় জমেছিল। অনেকেরই হাতে জাতীয় পতাকা। রানি বারান্দায় এসে দাঁড়াতেই সমবেত জনতা হর্ষধ্বনি করে ওঠে। নীল কোট, রংমেলানো নীল টুপি এবং মুক্তোর মালায় উজ্জ্বল রানিকে দেখে আজ বোঝাই যাচ্ছিল না, নানা শারীরিক সমস্যায় কাবু ৯৬ বছর বয়সি এলিজ়াবেথ। তবে হাতে একটি লাঠি ছিল তাঁর। বেশ কিছু ক্ষণ বারান্দায় দাঁড়িয়ে রয়্যাল এয়ার ফোর্সের ‘রেড অ্যারো’ বাহিনীর নানা প্রদর্শনী দেখেন তিনি। কথা বলেন নাতি উইলিয়ামের সব থেকে ছোট ছেলে লুইয়ের সঙ্গেও। মেগান-হ্যারি কাছেই প্রাসাদের একটি জানলা থেকে বায়ু সেনার মহড়া দেখেছেন।

বাকিংহাম প্যালেসের তরফে জানানো হয়েছে, ছোট ছেলে করোনা আক্রান্ত হওয়ায় আগামিকাল সেন্ট পলস ক্যাথিড্রালের অনুষ্ঠানে রানি থাকতে পারবেন না। এমনকি থ্যাঙ্কস গিভিং অনুষ্ঠানেও থাকবেন না রানি।

আগামী শনিবার মেগান-হ্যারির মেয়ে লিলিবেটের প্রথম জন্মদিন। রানির অনুমতি না-নিয়েই তাঁর নামে মেয়ের নাম রাখার জন্য প্রথমেই বিতর্কে জড়িয়েছিলেন হ্যারিরা (রানিকে লিলিবেট নামে ডাকতেন তাঁর দাদা সম্রাট পঞ্চম জর্জ)। এ বার প্রপৌত্রীর প্রথম জন্মদিনে হ্যারি-মেগানের সঙ্গে রানি সময় কাটান কি না, সেই প্রশ্নই এখন ঘুরছে সকলের মুখে।

রাতের আঁধারে স্কুলের ভেতর নারীসহ নৈশপ্রহরী আটক
  • ১৬ নভেম্বর ২০২৬
৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা, চাকরির সুযোগ কতটা?
  • ১৬ নভেম্বর ২০২৬
ভোলায় আরও একটি গ্যাসকূপের সন্ধান, দৈনিক মিলবে ২৫ মিলিয়ন ঘনফ…
  • ১৬ নভেম্বর ২০২৬
খাবার ঠিকমতো চিবিয়ে না খেলে শরীরে যে প্রভাব পড়ে
  • ১৬ নভেম্বর ২০২৬
রোজ সকালের যে ব্যায়ামে কমবে বয়সের ছাপ, ভালো থাকবে হৃদযন্ত্র
  • ১৬ নভেম্বর ২০২৬
আর এক মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না নেতানিয়াহু: আ…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950