নিজকে বিয়ে করছেন ‘ক্ষমা’

০২ জুন ২০২২, ০৫:০৯ PM
ক্ষমা বিন্দু

ক্ষমা বিন্দু © সংগৃহীত

কোনো পাত্রকে বিয়ে করার ইচ্ছে নেই ভারতের গুজরাটের ২৪ বছরের তরুণী ক্ষমা বিন্দুর। তবে কনে সাজার তার। আগামী ১১ জুন ক্ষমার শুভদিন। সেদিন কনে সেজে তিনি সাত পাকে ঘুরবেন নিজের সঙ্গেই! ক্ষমার বিয়ের আসরে সবই থাকবে। কনে, কন্যাদান, সিঁদুরদান, অগ্নিসাক্ষী, বিয়ের মন্ত্র— সবকিছুই। শুধু বর থাকবে না।

এমন ‘নিজগামী’ সম্পর্ক ভারতের গুজরাট আগে দেখেনি। ক্ষমা জানিয়েছেন, সম্ভবত ভারতেও এমন ‘নিজগামিতা’ আগে কখনও হয়নি। অনেক তথ্য ঘেঁটেও তিনি ভারতে এমন কোনও মহিলাকে পাননি যিনি নিজেকেই নিজে বিয়ে করেছেন।

কিন্তু নিজেকে বিয়ে করার কথা মাথায় এল কী ভাবে? প্রশ্নের জবাবে ক্ষমার পাল্টা প্রশ্ন, ‘‘আমরা নিজেরা নিজেদের ভালোবাসতে পারি, আর বিয়ে করতে পারি না?’’ তিনি জানান, তিনি নিজেকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। আর তাঁর সেই ভালোবাসা প্রকাশ করতে কোনও লজ্জা নেই।

ক্ষমার যুক্তি, ‘‘বিয়ে দু’টি মানুষের ভালোবেসে একসঙ্গে থাকার কথা বলে। আমি যদি নিজেকে ভালোবাসি তা হলে নিজেকে বিয়ে করতে আপত্তি কোথায়?’’ কিন্তু সুখ-দুঃখে পরস্পরের পাশে দাঁড়ানোর অঙ্গীকার! নিজগামী বিয়েতে কি সেই প্রতিশ্রুতি পালন করা সম্ভব?

আরও পড়ুন: ব্যাংকের অফিসার সেজে ঢাবি ছাত্রীকে বিয়ে, আসলে কফি ব্যবসায়ী

আগামী ১১ জুন গুজরাটের গোত্রীর এক মন্দিরে নিজেকে বিয়ে করবেন ক্ষমা। বিয়ের জন্য পাঁচটি অঙ্গীকারও লিখে রেখেছেন তিনি। তবে তিনি উত্তেজিত বিয়ের পরের কথা ভেবে। বিয়ের পর দু’সপ্তাহের মধুচন্দ্রিমায় নিজের সঙ্গে গোয়ায় ঘুরতে যাবেন তিনি।

ক্ষমা জানান, ‘‘বিয়ের দিন আমি নিজেকে নিঃশর্ত ভালোবাসার অঙ্গীকার করব, আমি যেমন সে ভাবে নিজেকে মেনে নেওয়ার অঙ্গীকার করব। এমনকি, প্রয়োজনে নিজের পাশে থাকারও অঙ্গীকার করব।’’ ক্ষমার প্রশ্ন, বিয়েতে আর কি চাওয়ার থাকতে পারে!

তিনি আরও জানিয়েছেন, তার এই একা-বিয়েতে সম্পূর্ণ সমর্থন রয়েছে তাঁর বাবা-মায়ের। তাঁরা দু’জনেই খোলা মনের মানুষ। তবে গুজরাতের কনে জানিয়েছেন, তাঁর এই নিজগামিতার আরও একটি লক্ষ্য রয়েছে। তিনি প্রমাণ করতে চান, মেয়েরা পুরুষের উপর নির্ভরশীল নন। তাঁরা স্বয়ংসম্পূর্ণ। [সূত্র: আনন্দবাজার]

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, সূচি চূ…
  • ১৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে সেকেন্ড টাইম চালুর দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে অব…
  • ১৭ এপ্রিল ২০২৬
ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে রাজনীতি ছাড়লেন জেলা ছাত্রদল নেতা
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৫০, আবেদন শেষ ২…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘চাঁদা নয়, বলেছি দোকান দিচ্ছেন ছেলেপেলেদের কিছু খাওয়াইয়েন’
  • ১৭ এপ্রিল ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ১৭ এপ্রিল ২০২৬