কাশ্মীরে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা শিক্ষিকা

৩১ মে ২০২২, ১২:২৪ PM

© সংগৃহীত

কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত হলেন এক শিক্ষিকা। তিনি হিন্দু ছিলেন। কাশ্মীরের কুলগম জেলায় মঙ্গলবার ওই শিক্ষিকাকে লক্ষ্য করে গুলি করে কিছু জঙ্গি। গুলির আঘাতে লুটিয়ে পড়েন তিনি। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর।

মৃত ওই শিক্ষিকার নাম রজনী ভাল্লা। কুলগমেই থাকতেন তিনি। পুলিশ জানিয়েছে, জঙ্গিরাই এই হামলা চালিয়েছে ওই শিক্ষিকার উপর। খুব শিগগিরই অপরাধীদের শনাক্ত করে শাস্তি দেওয়া হবে।

কুলগমের গোপালপোড়া এলাকায় একটি হাইস্কুলের সামনেই এই ঘটনা ঘটেছে। ওই স্কুলেই পড়াতেন রজনী ভাল্লা। স্কুলের সামনেই তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। ঝাঁঝরা হয়ে যান রজনী। 

পুলিশ সূত্রে খবর, এই ঘটনার পিছনে কোন জঙ্গি দলের হাত রয়েছে, তা শীঘ্রই তদন্তে উঠে আসবে। কাশ্মীরে স্থানীয়দের পর পর হত্যা করা হচ্ছে। মঙ্গলবার ওই মহিলার হত্যাও সেই তালিকায় নবতম সংযোজন।

যানজট নিরসনে মহাখালী-গাবতলীসহ রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থা…
  • ০১ জুলাই ২০২৬
বিশ্ব বাজারে রেকর্ড পরিমাণে কমল স্বর্ণের দাম 
  • ০১ জুলাই ২০২৬
বন্ধ্যাত্ব চিকিৎসায় সোহরাওয়ার্দী মেডিকেলে আরইআই ইউনিটের যা…
  • ০১ জুলাই ২০২৬
পার্ট-টাইম চাকরি বুয়েটে, আবেদন ১৪ জুলাই পর্যন্ত
  • ০১ জুলাই ২০২৬
বিনামূল্যে চাইনিজ, জাপানি ও স্মার্ট ইংলিশ ভাষা শেখাবে তেজগা…
  • ০১ জুলাই ২০২৬
বিশ্বকাপে এখনও কোনো গোল হজম করেনি দুই দল
  • ০১ জুলাই ২০২৬