ট্রাক্টর চালিয়ে বিয়ে করতে এলো কনে

২৮ মে ২০২২, ০২:০৬ PM
বিয়ের করতে আসছেন

বিয়ের করতে আসছেন © সংগৃহীত

ট্রাক্টরের ড্রাইভিং সিটে বসা বিয়ের কনে, চোখে কালো সানগ্লাস, পাশেই কনের দু'ভাই। সম্প্রতি এমন একটি ছবি ও এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। এমনভাবে বিয়ের আসরে প্রবেশ করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন ওই তরুণী। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

সেই ভিডিওতে দেখা যায়, কনে ভারতি তাগড়ে ট্রাক্টর চালিয়ে বিয়ের আসরে প্রবেশ করছেন। দুপাশে তার দুই ভাই তাকে সঙ্গ দিচ্ছেন। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৬ মে) রাতে মধ্য প্রদেশের বেতুল জেলার জাভরা গ্রামে ওই বিয়ের অনুষ্ঠান হয়েছে। এ সময় ভারতি ট্রাক্টর চালিয়ে প্রবেশ করেন। এতে উপস্থিত সবাই রীতিমতো চমকে গেছেন।

ভারতীয় এই তরুণীর বরাতে প্রতিবেদনে জানানো হয়েছে, পালকি কিংবা গাড়িতে চড়ে বিয়ের আসরে যাওয়ার রীতি অনেকটা পুরোনো হয়ে গেছে। তাই ভিন্ন কিছু করতে চেয়েছিলেন তিনি।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬