মদ খেয়ে নেশা না হওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ!

১৪ মে ২০২২, ১২:২৯ PM
লোকেন্দ্র সোঠিয়া

লোকেন্দ্র সোঠিয়া © সংগৃহীত

মদে খেয়ে নেশা না হওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ করেছেন এক ব্যক্তি। শুধু মন্ত্রীই নন; পুলিশ সুপার ও আবগারি দপ্তরেও দিয়েছেন অভিযোগ। প্রতিকার না পেলে কনজিউমার ফোরামে অভিযোগ জানাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।  

ঘটনাটি ঘটেছে ভারতের মধ্য প্রদেশে। অভিযোগকারী ব্যক্তির নাম লোকেন্দ্র সোঠিয়া। লোকেন্দ্র মধ্যপ্রদেশের উজ্জয়িনীর বাসিন্দা।

লোকেন্দ্র অভিযোগ করেন, গত ১২ এপ্রিল ক্ষীর সাগরের এক দোকান থেকে চার বোতল দেশি মদ কেনেন তিনি। বাড়ি ফিরে পুরো এক বোতল পান করেন। কিন্তু একদমই নেশা হয়নি তার। এরকম অবস্থায় অভিজ্ঞ মদ্যপায়ী লোকেন্দ্র বুঝতে পারেন তার কেনা মদে ভেজাল রয়েছে। তিনি দাবি করেন, এই মদে পানি মেশানো হয়েছে, সেই কারণেই তার নেশা হয়নি, যা একেবারেই মানতে নারাজ তিনি।

আরও পড়ুন: ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

এরপরই রাজ্যের প্রশাসনের কাছে এ বিষয়ে কঠোর পদক্ষেপের আবেদন করেন লোকেন্দ্র। এমনকি আগামী ৬ জুনের মধ্যে যদি প্রশাসন কোনো ব্যবস্থা না নেয়, সেক্ষেত্রে তিনি ভোক্তা ফোরামে গিয়ে অভিযোগ জানাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। তার ভাষ্য, ক্ষীর সাগরের ওই মদ বিক্রেতা প্রীতি জয়সওয়ালের বিরুদ্ধে এমন ব্যবস্থা নিতে হবে, যাতে করে তার মতো গ্রাহকরা ভবিষ্যতে নকল মদ খেয়ে নেশা বঞ্চিত আর না হন।

একাদশে তিন পরিবর্তন ইংল্যান্ডের, মধ্যমাঠে শক্তি বাড়াল ডিআর …
  • ০১ জুলাই ২০২৬
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির নেতৃত্বে খ…
  • ০১ জুলাই ২০২৬
আজ ‘ফক্কা-মক্কা’ বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
  • ০১ জুলাই ২০২৬
চুয়েটে নবীনদের ক্লাস শুরুর তারিখ ঘোষণা  
  • ০১ জুলাই ২০২৬
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো নিয়ে সবশেষ কী জানা যাচ্ছে
  • ০১ জুলাই ২০২৬
হৃদয়ের নেতৃত্বে জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা, ফিরলেন রাব্বি-…
  • ০১ জুলাই ২০২৬