জন্মদিনের পরদিনই পাওয়া গেল জনপ্রিয় অভিনেত্রী সাহানার ঝুলন্ত মরদেহ

১৪ মে ২০২২, ০৮:৪৫ AM
ভারতের কেরালার অভিনেত্রী সাহানা‘

ভারতের কেরালার অভিনেত্রী সাহানা‘ © আনন্দবাজার

২০তম জন্মদিনের পরের দিন নিজের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে অভিনেত্রী সাহানার মৃতদেহ। তিনি ভারতের কেরালায় বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন।দক্ষিণী ছবির অভিনেত্রী সাহানার মৃত্যুর পর মায়ের অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ।

কেরালার কোঝিকোড়ে শুক্রবার সাহানার বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তার দেহ। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। খবর আনন্দবাজারের।

সাহানা আত্মঘাতী হয়েছেন না তাঁকে খুন করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলছেন তার মা। তিনি অভিযোগ করেছেন, মেয়েকে খুন করেছে স্বামী সাজ্জাদ। তিনি বলেছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় সাহানা ফোন করেছিল। জন্মদিনে কী করেছে, সব জানিয়েছে। শুক্রবার দেখা করতে আসবে  বলেছে। এরপর হঠাৎ আত্মহত্যা করল, এটা মানতে পারছি না। সাজ্জাদই খুন করেছে। তিনি প্রায়শই সাহানাকে মেরে ফেলার হুমকি দিতেন বলেও জানান তিনি।

আরো পড়ুন: খাবারের প্লেট নিয়ে শিক্ষকদের কাড়াকাড়ি, ভিডিও ভাইরাল

জানা গেছে, সাজ্জাদ কাতারে কাজ করতেন। সাহানা দক্ষিণী ছবিতে অভিনয় ও বিজ্ঞাপনে কাজ শুরু করলে তিনি ফিরে আসেন। এরপর প্রতিদিনই টাকা দাবি করতেন তিনি। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো।

তিন দিন ধরে নিখোঁজ রাবিপ্রবির প্রক্টরের বাবা
  • ০১ জুলাই ২০২৬
সুফিয়া কামাল হলে ছাত্রদলের ফল উৎসব, অংশ নিলেন সাত শতাধিক ছা…
  • ০১ জুলাই ২০২৬
একাদশে তিন পরিবর্তন ইংল্যান্ডের, মধ্যমাঠে শক্তি বাড়াল ডিআর …
  • ০১ জুলাই ২০২৬
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির নেতৃত্বে খ…
  • ০১ জুলাই ২০২৬
আজ ‘ফক্কা-মক্কা’ বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
  • ০১ জুলাই ২০২৬
চুয়েটে নবীনদের ক্লাস শুরুর তারিখ ঘোষণা  
  • ০১ জুলাই ২০২৬