শপথ নিলেন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে

১২ মে ২০২২, ০৭:৫০ PM
রনিল বিক্রমাসিংহে

রনিল বিক্রমাসিংহে © সংগৃহীত

নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সরকারি বাসভবনে অনুষ্ঠিত হয় এই শপথ অনুষ্ঠান। রনিল দেশটির পাঁচবারের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। তার দলের নাম ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি)। দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের মিডিয়া অফিস এই তথ্য জানিয়েছে।

শ্রীলঙ্কার দৈনিক পত্রিকা ডেইলি মিররের খবরে বলা হয়েছে, শপথ অনুষ্ঠানের পর শ্রীলঙ্কার ঐতিহ্যবাহী ওয়ালুকারামা বৌদ্ধ মন্দিরে আশীর্বাদের জন্য যান রনিল বিক্রমাসিংহে। শ্রীলঙ্কার এক সময়ের ব্যাপক প্রভাবশালী রাজনৈতিক দল ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে এই নিয়ে ষষ্ঠ বারের মতো প্রধানমন্ত্রীর পদে আসীন হলেন। ১৯৯৩ সালে প্রথম শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি।

এর আগে গোটাবায়া রাজাপাকসের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন বিক্রমাসিংহে। মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের পর দেশটিতে প্রধানমন্ত্রী পদ নিয়ে বেশ জল্পনা-কল্পনা চলছিল। তবে শেষমেশ প্রধানমন্ত্রী পদে বসলেন রনিল বিক্রমাসিংহে।

আরও পড়ুন: শ্রীলংকার মতো অবস্থা ঠেকাতে প্রবাসী, কৃষক ও শেখ হাসিনাই যথেষ্ট

 এরপর গতকাল বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণে গোটাবায়া রাজাপাকসে বলেছেন, তিনিই নতুন প্রধানমন্ত্রীকে নিয়োগ করবেন। এর পাশাপাশি সংবিধানের ১৯তম সংশোধন চালু করা হবে। পার্লামেন্টকে আরও ক্ষমতা দেওয়া হবে।  

প্রেসিডেন্টের ঘোষণা, তিনি সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলেছেন এবং বলবেন। দেশে রাজনৈতিক স্থিরতা যাতে থাকে, সেটা তিনি নিশ্চিত করবেন। জাতীয় সুরক্ষার বিষয়টিও তিনি নিশ্চিত করবেন। একই সঙ্গে তিনি বিক্ষোভকারীদের ওপর আক্রমণের নিন্দা করেছেন।  

গোটাবায়া বলেছেন, দেশ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সংকট থেকে বেরিয়ে আসতে আমি বিভিন্ন রাজনৈতিক দলের কাছে একটা প্রস্তাব পাঠিয়েছি। অতীতে অনেক নেতার সঙ্গে আমার কথা হয়েছে। আমি তাদের কিছু সুপারিশ মেনে কড়া সিদ্ধান্ত নিয়েছি এবং সমস্যা সমাধানের প্রক্রিয়া শুরু করে দিয়েছি। 

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬