শ্রীলংকার মতো অবস্থা ঠেকাতে প্রবাসী, কৃষক ও শেখ হাসিনাই যথেষ্ট

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন © সংগৃহীত

বিরোধিতা করলে সরকারের করুন, নিজেদের বা দলের স্বার্থে দেশের বিরোধিতা করবেন না দয়া করে। শ্রীলংকার মতো অবস্থা ঠেকানোর জন্য এদেশের প্রবাসী, এ দেশের কৃষক ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই যথেষ্ট।

এদেশের অবস্থা শ্রীলংকার চেয়ে খারাপ সেদিনই হয়েছিল যেদিন জাতির জনক ও তার পরিবারকে স্ব-পরিবারে হত্যা করা হয়েছিল। এ দেশের বারোটা সেদিনই বেজে ছিল যেদিন জেলের ভেতর জাতীয় চার নেতা হত্যা করা হয়েছিল। স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় আনা হয়েছিল, সেদিনই বাংলাদেশ পথ হারিয়ে ছিল।

তারপর মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে বহু চরাই উৎরাই পার হয়ে আমরা এগিয়েছি অনেক, যাব বহুদুর।
শ্রীলংকার অর্থনীতি বনাম বাংলাদেশ “বাংলাদেশের অবস্থা শ্রীলংকার চেয়ে খারাপ হবে।”- বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম। একজন দায়িত্বশীল পলিটিশিয়ানের এমন বক্তব্য জাতিয় নিরাপত্তার জন্য হুমকি।

তারা বিএনপি যখন ক্ষমতা ছাড়েন তখন রিজার্ভ ছিল ৬ বিলিয়ন ডলারের কম, আজ ৪৩ বিলিয়ন ডলারের বেশি। 
শ্রীলঙ্কার জাতীয় ঋণ জিডিপির ১২০%, বাংলাদেশের ১৮%। করোনার মধ্যে বিশ্বে সবার রিজার্ভ যখন নিম্নগামি তখন বাংলাদেশের রিজার্ভ প্রায় ডাবল হল।

আরও পড়ুন: ভারতের বিপক্ষে সিরিজ জিতে ১২৩ কোটি টাকা পেল শ্রীলংকা

এখন গার্মেন্টসের এক্সপোর্ট বেড়েছে অনেক। কিন্তু আশানুরূপ উন্নয়ন হয়ত হয়নি। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ইতিহাসের সর্বোচ্চ। কৃষি উৎপাদন অভাবনীয়। প্রাকৃতিক দুর্যোগে তা সংকটে পড়লেও তা কভার করার সক্ষমতা কৃষকদের ও সরকারের আছে। নিজস্ব প্রয়োজনের শিল্প পন্যের উৎপাদন অনেক।

এখানে নানা অনিয়ম, দুর্নীতি, বিচারহীনতা ও দুঃশাসন আছে, তবে আর্থিক অবস্থা এখনো খারাপ হয়নি । বৈষম্য বেড়েছে। বাংলাদেশের জাতীয় ঋণ ১৪২ বিলিয়ন ডলারের সমান, মাথাপিছু ৮৩৩ ডলার যেখানে ভারতের জাতীয় ঋণ ৩,০১৯ বিলিয়ন ডলার, মাথাপিছু ২,২৩৬ ডলার। যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ২৮,২০০ বিলিয়ন ডলার, মাথাপিছু ৬৮,০০০ ডলার।

ঋণ খারাপ না যদি আয় থাকে। আয় থাকলে ঋণ অগ্রগতিকে বিশাল বাড়িয়ে তোলে। তারপরেও কি বলব, যে জাতির কিছু মানুষ নিজেদের খাবারে ফরমালিন মেশায়, তাদের কাছে স্বার্থের উর্ধ্বে উঠে দেশপ্রেম আশা করা অনেক কঠিন। একজন বঙ্গবন্ধুর আদর্শের ধারক ও বাহক হিসেবে এই কঠিনকে নিয়েই পথ চলতে চাই। জয়বাংলা, জয় বঙ্গবন্ধু। [ফেসবুক থেকে সংগৃহীত]

ত্বকের যত্নে যে ৫ ঘরোয়া পদ্ধতি হতে পারে বিপজ্জনক
  • ১৬ নভেম্বর ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের খসড়া নীতিমালা নিয়ে সভা…
  • ১৬ নভেম্বর ২০২৬
শিক্ষকের আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল, পদত্যাগ দাবিতে স্কুলে…
  • ১৬ নভেম্বর ২০২৬
রাতের আঁধারে স্কুলের ভেতর নারীসহ নৈশপ্রহরী আটক
  • ১৬ নভেম্বর ২০২৬
৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা, চাকরির সুযোগ কতটা?
  • ১৬ নভেম্বর ২০২৬
ভোলায় আরও একটি গ্যাসকূপের সন্ধান, দৈনিক মিলবে ২৫ মিলিয়ন ঘনফ…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950